চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতি কেন দেশ ছাড়তে পারলেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযোগ থাকার পরও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সরকার কেন বিদেশে যেতে দিল, তার উত্তর দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

অনেকেরই প্রশ্ন: অর্থ পাচার, দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং নৈতিক স্খলনের মতো ১১টি গুরুতর অভিযোগ থাকার পরও প্রধান বিচারপতি কীভাবে বিদেশে যেতে পারলেন? রাষ্ট্রপতি নিজে যেখানে আপিল বিভাগের বিচারপতিদের কাছে সিনহার বিরুদ্ধে অভিযোগের দালিলিক তথ্য উপস্থাপন করলেন, সেখানে রাষ্ট্রপতিই বা কীভাবে প্রধান বিচারপতির ছুটির আবেদন মঞ্জুর করলেন?

রোববার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নগুলোর উত্তরে সরকারের অবস্থান খোলাসা করেছেন আইনমন্ত্রী।

প্রশ্নের উত্তরে তিনি বলেন: অভিযোগ থাকলে সেটা মামলা–মোকদ্দমা পর্যন্ত গড়াতে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তিনি এখনো বাংলাদেশের প্রধান বিচারপতি। তাকে বিদেশে যেতে দেওয়ায় কোন অনিয়ম বা নীতিগত সমস্যা হয়নি।

‘প্রধান বিচারপতি পদটি একটি প্রতিষ্ঠান ও সাংবিধানিক পদ। ফলে তার বিরুদ্ধে তাড়াহুড়ো বা খামখেয়ালি করে কিছু করা সমীচীন হবে না,’ বলেও মন্তব্য করেন অানিসুল হক।

আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যে ১১টি অভিযোগ উঠেছে তার অনুসন্ধান হবে।

দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে অভিযোগগুলোর তদন্তের ইঙ্গিত দিয়ে তিনি বলেন: যেসব অভিযোগ তোলা হয়েছে, তার প্রায় সবগুলোই এন্টি করাপশন কমিশনের আওতায়। তাহলে আপনারা বুঝতেই পারছেন, কে এটার অনুসন্ধান করবে।

‘অনুসন্ধানে সত্যতা পাওয়া গেলে আইন তার নিজস্ব গতিতে চলবে,’ বলে মামলা দায়েরের ইঙ্গিতও দেন আইনমন্ত্রী।

ট্যাগ: আইনমন্ত্রীপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে অর্জনে ক্যালিস-জয়সুরিয়ার চেয়েও এগিয়ে সাকিব

পরবর্তী

পেশা নির্বাচনের দিক নির্দেশনা দিতে কুষ্টিয়ায় ‘পেশা পরামর্শ সভা’

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পেশা নির্বাচনের দিক নির্দেশনা দিতে কুষ্টিয়ায় ‘পেশা পরামর্শ সভা’

রেজিস্ট্রার জেনারেলসহ সুপ্রিম কোর্টের ১০ কর্মকর্তা বদলি

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT