চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় রাস্তায় লাখ মানুষ, নগরীতে তীব্র যানজট

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:৫৫ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সংবর্ধনায় রাস্তায় লাখ মানুষ, যানজটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ২০ দিনের সফর শেষ আজ (শনিবার) দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করে নিতে রাস্তায় নেমে এসেছে আওয়ামী লীগসহ সর্বস্তরের লাখো মানুষ।

সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা থাকলেও; প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিতে সকাল সাড়ে ৭টা থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তার দু-ধারে অবস্থান নিতে শুরু করে।

নেতাকর্মীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এলাকা থেকে শুরু করে বনানী, মহাখালী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি হয়ে গণভবনের দক্ষিণ পাশের গেট পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাত পর্যন্ত অবস্থান নিয়েছেন।

Banglabid

দলের কেন্দ্র থেকে নির্দেশনা ছিলো সকাল ৮টার মধ্যেই যেনো নেতা-কর্মীরা রাস্তার দু’ধারে ফুল হাতে অবস্থান নেয়। তবে, রাস্তায় কেনো ধরণে অবস্থান কিংবা মিছিল করা যাবে না। কারণ এতে করে নগরীর জনসাধারণের চলাচলের ব্যাঘাত সৃষ্টি হতে পারে।

কিন্তু কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাদের খণ্ড মিছিল করতে দেখা গেছে। এতে করে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।প্রধানমন্ত্রীর সংবর্ধনায় রাস্তায় লাখ মানুষ, যানজট সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংবর্ধনার জন্য নির্ধারিত স্থানের আশে-পাশের এলাকাগুলো থেকে যারা আসছেন তারা তো মিছিল করে আসছেন। আবার যারা একটু দূর থেকে ট্রাক-পিকআপ কিংবা বাস যোগে এসে পৌঁছাচ্ছেন; তাদেরকেও দেখা গেছে নির্ধারীত স্থানে এসে মিছিল করছে। এতে ব্যাঘাত ঘটছে স্বাভাবিক যান চলাচলে।



নেতাকর্মীদের গণপরিবহণ থেকে সাধারণ যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে নগরীর কিছু কিছু জায়গা থেকে । রাজধানীর ফার্মগেটে গিয়ে দেখা যায় ৬ নম্বর বাস থেকে সাধারণ যাত্রীদের নামিয়ে দিচ্ছে গণসংবর্ধনায় যেতে ইচ্ছুক কতিপয় যুবক।

Reneta

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ২১ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুতে ভাষণ প্রদাণ করেন। যা অধিবেশন শুরুর আগে থেকেই ছিল আলোচনায়। বিশ্বনেতাদের সকলের আগ্রহ ছিল রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কী বলবেন আর সমাধানেরই বা কী পথ দেখাবেন।রাস্তায় লাখ মানুষ, যানজটের কারণে যান চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা তার ভাষণে মিয়ানমার থেকে সেনা নিপীড়নের মুখে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুঃখ- দুর্দশার চিত্র তুলে ধরেন। সেই সঙ্গে রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাস্তব সম্মত ৫ দফা প্রস্তাব বিশ্বের সামনে তুলে ধরেন। যা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়।

সেখানকার কর্মসূচি শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান তিনি। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটানো শেষে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল। লন্ডন আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিয়ে ২ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার কথা ছিল।

কিন্তু হঠাৎ পেটে ব্যথা অনুভব করায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে-গলব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয় তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারে এখনও থামেনি রোহিঙ্গা নির্যাতন

পরবর্তী

বিশ্বকাপে স্পেন, প্লে-অফে ইতালি

পরবর্তী
স্পেনের ফুটবল খেলোয়াড় গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে স্পেন, প্লে-অফে ইতালি

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমান থেকে নামছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

বাঁধন বললেন ‘ভিন্নমত মানেই শত্রুতা নয়’

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT