চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন, জানতে চাইলেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন? তত্ত্বাবধায়ককে আর ডাকবেন না। বিএনপি যে পথে চলছে, সেই পথ ভুল পথ। ব্যর্থ আন্দোলন করতে করতে বিএনপি এখন পতনের দিকে যাচ্ছে।

তিনি আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও সেনতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ১৫ বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের এই রুপান্তর বিশ্বের বিস্ময়। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্টিশীল ও সৃজনশীল নেতৃত্বের কল্যাণে। কিন্তু একটি দল দেশের এই উন্নয়ন নিয়ে বিষোদগার করে।

বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, এ দেশের উন্নয়ন, এ দেশের অর্জন, এ দেশের গণতন্ত্র, এ দেশের মুক্তিযুদ্ধ, এ দেশের স্বাধীনতা যদি রক্ষা করতে চান, দেশকে যদি ভালোবাসেন, তাহলে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কী বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে, এরা কি দেখে না? আমেরিকার প্রেসিডেন্ট তো আর কারও সাথে ছবি তোলেন নাই। জি-২০তে ছবি তোলেন (শেখ হাসিনার সঙ্গে), নিউইয়র্কেও তোলেন।’

তিনি বলেন, ‘এ দেশকে রক্ষা করতে চাইলে, দেশকে ভালোবাসলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা (ক্ষমতায়) না এলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র থাকবে না। শান্তির পথে, প্রগতির পথে, উন্নয়নের পথে আসুন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিনুল্লাহ নুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল ইসলাম।

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাওয়ার প্লেতে ‘পাওয়ার’ দেখাচ্ছে বাংলাদেশ

পরবর্তী

বাচনিক সম্মাননা পাচ্ছেন লুৎফর রহমান রিটন

পরবর্তী
লুৎফর রহমান রিটন বাচনিক সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাচনিক সম্মাননা পাচ্ছেন লুৎফর রহমান রিটন

সুমির ও মেসি অনুকরণ করে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বেস্ট ব্যান্ড’ এর পুরস্কার পেয়ে মেসিকে অনুকরণ সুমির!

সর্বশেষ

নেপালে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভ

আগস্ট ২৫, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT