চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানের হলি আর্টিসান রেঁস্তোরায় এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গি হামলায় নিহত চার পুলিশ পরিবারের সদস্যদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। নিহত চার পুলিশ পরিবারের ৯ সদস্যকে সর্বমোট ৫০ লাখ টাকার অনুদান দেয়া হয়।

প্রধানমন্ত্রী নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় পরিবারের সদস্যদের অনেকে আবেগাফ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেঁস্তোরায় জঙ্গিদের ছোড়া বোমায় সিনিয়র সহকারি কমিশনার রবিউল করিম ও ইন্সপেক্টর সালাউদ্দিন খান গুরুতর আহত হন। ঐ রাতেই গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

গত ৭ জুলাই সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ-উল-ফিতরের নামাজে নিরাপত্তা কর্তব্যপালনকালে জঙ্গিদের হামলায় মারা যান কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম।

রবিউল করিমের বাড়ি মানিকগঞ্জের সদর থানায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং বৃদ্ধ মাসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। ইন্সপেক্টর সালাউদ্দিন খানের বাড়ি গোপালগঞ্জের সদরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

কনস্টেবল আনছারুল হকের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানায়। তিনি স্ত্রী ও বৃদ্ধ মাসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জহিরুল হক বৃদ্ধা মাসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে নরওয়ের আরো বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

এখনও আসছে রোহিঙ্গারা

পরবর্তী

এখনও আসছে রোহিঙ্গারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব অব্যাহত

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT