চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর ভারত সফরে কূটনৈতিক সাফল্য নির্ভর করছে কোথায়?

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
১:৩৭ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

এপ্রিলে চারদিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এবারের ভারত সফরে বেশ কিছু বিষয়ে আলোচনা কূটনৈতিক সফলতা বয়ে আনবে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আশেকা ইরশাদ চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রধানমন্ত্রীর ভারত সফরের মূল আলোচনায় অনেকগুলো বিষয় থাকবে নিশ্চয়ই। এর আগেও ভারতের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলোর সমাধানও এসেছে।

‘এর আগে বর্ডার এগ্রিমেন্ট হয়েছে। সেটা বেশ সফলভাবেই হয়েছে। তবে এবারের সফরে আলোচনায় মূলত দুটি ইস্যু থাকবে। এক. তিস্তা পানি চুক্তি এবং দুই. প্রতিরক্ষা চুক্তি।’

আশেকা ইরশাদ
Banglabid

তিস্তা চুক্তির ব্যাপারে তিনি বলেন: ‘এবার তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের সঙ্গে কোন বাড়তি পদক্ষেপই হবে বাংলাদেশের জন্য অনেক বড় কূটনৈতিক সাফল্য। সেটা স্মারক চুক্তি সই হোক বা নীতিমালা যাই হোক।

আন্তর্জাতিক এ সম্পর্ক বিশ্লেষক বলন: এর আগে তিস্তার পানি বণ্টনের ব্যাপারে পশ্চিমবঙ্গের নেতিবাচক ভূমিকা দেখেছি। এবার যদি তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গের অংশগ্রহণ পাওয়া যায় তাহলে সেটা বেশ বড় প্রাপ্তি হবে।

‘আর শুধু চুক্তি করাই নয়, সেসব প্রয়োগেও সচেষ্ট থাকতে হবে। এবারের সফরের তাই কূটনৈতিক সফলতা মূলতঃ নির্ভর করছে তিস্তা চুক্তির উপর।’

Reneta

পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে এর মধ্যে তেমন কোন কথাবার্তা না হলেও একটা বড় কূটনৈতিক আলোচনার জায়গা তৈরি হবে বলে মনে করছেন অধ্যাপক আশেকা ইরশাদ।

তিনি বলেন: এই বিষয়টা খুবই সংবেদনশীল বিষয়। এই জায়গাটা নিয়ে বাংলাদেশই এখনো ঠিকভাবে ভেবে উঠেনি। তাই সবদিক চিন্তা করেই বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে যেভাবে ভেবে চিন্তে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে এবারও তাই করতে হবে।

হুমায়ুন কবীর

ভারত সফরে কূটনৈতিক সফলতা বিষয়ে একইরকম কথা বলছিলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরের কূটনৈতিক সফলতা নির্ভর করছে তিস্তা চুক্তির উপর। সেটাই এখন আমাদের মূল ইন্টারেস্ট।

‘পাশাপাশি আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে সেটা কীভাবে কমানো যায় সেটা নিয়েও আলোচনা হতে পারে। নেপাল ও ভুটানের সঙ্গে যে এনার্জি এবং ইলেকট্রিসিটি নিয়ে কাজ চলছে সেটাতে ভারত কতটা সহায়তা করবে সেই বিষয়গুলো নিয়েও আলোচনায় বসতে হবে।’

তিস্তা চুক্তিতে পশ্চিমবঙ্গের সমর্থন বিষয়ে হুমায়ুন কবীর বলেন,  সেটা তারা আভ্যন্তরীণভাবে দেখবেন। আমাদের মূল উদ্দেশ্য থাকা দরকার তিস্তা চুক্তি বাস্তবায়ন করা।

ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফরে আলোচনায় থাকবে প্রতিরক্ষা চুক্তি। ভারত এরকম চুক্তির ব্যাপারে খুবই আগ্রহী। পাশাপাশি বাংলাদেশের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রিতেও বেশ আগ্রহী রয়েছে ভারত। তবে, বাংলাদেশ এখনই এরকম কোন চুক্তিতে আগ্রহী নয়। বরং কূটনৈতিক পাড়া থেকে সমঝোতা স্মারকের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আগামী ৭-১০ এপ্রিল ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে কড়াইল বস্তির আগুন

পরবর্তী

‘আমি হুমায়ূন আহমেদের বিশাল বিশাল বিশাল ফ্যান’

পরবর্তী
শবনম ফারিয়া

‘আমি হুমায়ূন আহমেদের বিশাল বিশাল বিশাল ফ্যান’

জাপা

এক-এগারো: কোন প্রতিষ্ঠান কতো টাকা ফেরত পাবে

সর্বশেষ

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT