চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা ১০ লাখ উপকারভোগীর কাছে পৌঁছাবে বিকাশের মাধ্যমে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ০২, মে ২০২১
অর্থনীতি
A A
বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা গ্রহণকারী একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারের জন্য জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি উপকারভোগীর অ্যাকাউন্টে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (রবিবার) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের এই অর্থ সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

২০২০ সালে করোনায় কর্মহীন দশ লাখ প্রকৃত উপকারভোগীদের কাছে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা সফলতার সাথে পৌঁছে দেয়ায় এবারও বিকাশের মাধ্যমে তাদের কাছে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পৌঁছে যাচ্ছে।

আগামী তিন দিনের মধ্যেই সকল উপকারভোগীর বিকাশ অ্যাকাউন্টে এই অর্থ সহায়তা পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে।

এই আর্থিক সহায়তায় উপকারভোগীরা হচ্ছেন কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীন হওয়া প্রান্তিক মানুষেরা। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে প্রতিটি পরিবার ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ অবকাঠামোগত সুবিধা ব্যবহার করে এবারও জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্থ ব্যক্তির কাছে স্বচ্ছতা, দ্রুততা ও নিরাপত্তার সাথে মোবাইল আর্থিক সেবাই সহায়তার অর্থ বিতরণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকারী সাহায্যের এই টাকা ক্যাশ আউটের ক্ষেত্রে উপকারভোগীর কোন খরচ লাগছে না। মোট ক্যাশ আউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১.২৫ টাকা বিকাশ বহন করবে এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে। সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এই টাকা ক্যাশ আউট করতে পারেন সে ব্যাপারে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সরকারের দূরদর্শী সিদ্ধান্তে ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের কল্যাণে জরুরী এই সময়ে দুস্থ পরিবার গুলোর মাঝে আর্থিক সহায়তা যথাযথ ভাবে বিতরণ করা সম্ভব হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপকারভোগীদের সামাজিক নিরাপত্তা ভাতা, প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের কয়েক লক্ষ উপকারভোগীর ভাতা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভাতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাতা, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মন্ত্রণালয়ের ভাতা সফলতা, স্বচ্ছতা ও দ্রুততার সাথে উপকারভোগীদের মাঝে বিতরণ করে সরকারের ডিজিটাল বাংলাদেশ লক্ষ্যমাত্রা পূরণের সহযোগী হিসেবে কাজ করে আসছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

ট্যাগ: করোনাবিকাশমোবাইল ব্যাংকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিবহন শ্রমিকদের জীবন-জীবিকার কথাও ভাবতে হবে

পরবর্তী

নিরবচ্ছিন্ন ফাইভজি রুপান্তর করছে জেডইটি সুপারডিএসএস

পরবর্তী
নিরবচ্ছিন্ন 5G প্রযুক্তি ও সেলুলার নেটওয়ার্কের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরবচ্ছিন্ন ফাইভজি রুপান্তর করছে জেডইটি সুপারডিএসএস

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য ভ্যাকসিন ইনজেকশন প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ লাখ ৩৬ হাজার মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT