চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনে ইংল্যান্ডের দাপট, চলছে রুট রাজত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রান করাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তার সেঞ্চুরিতে ভর করে বার্বাডোজ টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।

বুধবার টসে জিতে ব্যাট করতে নামা ইংলিশরা প্রথম দিন শেষে করেছে ৩ উইকেটে ২৪৪ রান। আগের টেস্টেও সেঞ্চুরি পাওয়া রুট এদিন ২৪৬ বল খেলে ১২ চারের মারে ১০৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি করেছিলেন ১০৯ রান।

তৃতীয় উইকেটে রুটের সঙ্গে ১৬৪ রানের জুটি গড়া ড্যান লরেন্স দিনের একেবারে শেষ বলে নার্ভাস নাইন্টিজে কাটা পড়েন। তিনি ১৫০ বলে ১৩ চার ও এক ছক্কায় ৯১ রান করেন। জেসন হোল্ডারের বলে ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েডের তালুবন্দি হন।

Banglabid

২০২১ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়া রুট চলতি বছরেও সেই ফর্ম টেনে নিয়ে যাচ্ছেন। গত বছর ১৫ টেস্টে ছয় শতকে ১,৭০৮ রান করেছেন। যে রানের সুবাদে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও উইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১,৭০০ বা ততোধিক রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ইংলিশ অধিনায়ক।

গত বছর চার নম্বরে ব্যাট করা রুট এবার দলের প্রয়োজনে তিনে নামছেন। সেটি তার রান করায় ফেলেনি কোনো প্রভাব। সেটির প্রমাণ তিনি দিয়েই চলেছেন।

দিনের শুরুটা অবশ্য সফরকারীদের ভালো হয়নি। ওপেনার জ্যাক ক্রাউলি রানের খাতা না খুলেই জায়ডেন সেলেসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। দলীয় রান তখন ৪।

Reneta

আরেক ওপেনার অ্যালেক্স হেলসকে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন রুট। এরপর ১৩৮ বলে ৩ চারে ৩০ রান করা হেলসের বিদায়ে ভাঙে জুটি। ভিরাস্যামি পের্মাউলের বলে তিনি লেগ বিফোরে কাটা পড়েন।

বাকি সময়টা স্বাগতিক বোলারদের হতাশায় ডোবান রুট ও লরেন্স। যদিও দিনের শেষে লরেন্সের উইকেট পড়ায় খানিকটা স্বস্তি ক্যারিবীয়ানরা পেতেই পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্বাডোজ টেস্টরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার পুরানো ও ভুল অস্ত্রের ব্যবহারে বেসামরিক হতাহত বেড়েছে

পরবর্তী

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ২ জনের মৃত্যু

পরবর্তী
জাপানে শক্তিশালী ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত ভবন ও জরুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ২ জনের মৃত্যু

লিভারপুলের ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইপিএলের শিরোপা দৌড়ে লিভারপুল, রোমাঞ্চিত ক্লপ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT