চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ওয়েব সিরিজে চিত্রনায়ক ইমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

চারদিকে এখন ওয়েব সিরিজের জয়জয়কার। পশ্চিমে এই জোয়ার শুরু হয়েছে আরো আগেই। সম্প্রতি পাশের দেশ ভারতেও ব্যাপক সাড়া ফেলেছে সেক্রেড গেম, মির্জাপুর কিংবা অপহরণ-এর মতো ওয়েব সিরিজগুলো। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। ওয়েব সিরিজের এই ট্রেন্ডি সময়ে এমনই একটি তারকাবহুল ওয়েব সিরিজের অভিনেতা হিসেবে খবরে এলেন চিত্রনায়ক ইমন।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারণায় দেশের এমাথা থেকে ওমাথা ঘুরে বেরিয়েছেন চিত্রনায়ক ইমন। নির্বাচন শেষ, এবার এই নায়ক মনোযোগ দিচ্ছেন কাজে। লাল টিপ, পদ্মপাতার জল খ্যাত এই তারকা এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন অনলাইন মাধ্যমের সময়ের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম ওয়েব সিরিজ এ।

ওয়েব সিরিজের নাম ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’। যা নির্মাণ করবেন ‘জিরো ডিগ্রী’ খ্যাত তারকা নির্মাতা অনিমেষ আইচ।

ওয়েব সিরিজের খবর চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চিত্রনায়ক ইমন। শনিবার দুপুরে তিনি বলেন, অনলাইন মাধ্যমে এখন সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ। বলিউডের সাইফ আলী খান নিজেও ওয়েব সিরিজ করেছেন। শাহরুখ খানের প্রডাকশন রেড চিলিজ থেকে নির্মাণ হচ্ছে ওয়েব সিরিজ। আমাদের দেশেও মানুষ এটা গ্রহণ করছে। সেজন্য কাজটি করতে যাচ্ছি।

এশিয়াটিকের আরেক প্রতিষ্ঠান গুড কোম্পানির ব্যানারে এবং লাক্স প্রযোজনা করছে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’। এই ওয়েব সিরিজে ইমন ছাড়াও অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা মিম, মম ছাড়াও অনেকে। একটি রিয়েলিটি শোকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজটি।

নায়ক ইমন জানান, তিনি চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক হিসেবে এখানে অভিনয় করবেন। দেখা যাবে রিয়্যালিটি শো-এর বিচারক তিনি। ঘটতে থাকবে নানান ঘটনা। সুবর্ণা মুস্তাফা নিজেও একজন বিচারকের চরিত্রে অভিনয় করবেন। মমকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে এবং মিমকে পাওয়া যাবে একটি রিয়্যালিটি শো-এর প্রতিযোগী হিসেবে।

ইমন বলেন, খুব ভালো প্রডাকশন থেকে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নির্মাণ হচ্ছে। নির্মাতা হিসেবে অনিমেষ আইচ অনেক পরিচিত। প্রথমবার তার নির্দেশনায় কাজ করতে যাচ্ছি। আমি সিনেমার মানুষ। সেভাবেই দর্শকরা আমাকে দেখবেন। সবকিছু মিলিয়ে ভালো একটি কাজ হবে আশা করছি।

আগামীকাল (রবিবার) থেকে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ ওয়েব সিরিজের শুটিং করবো মিরপুরের একটি স্টুডিওতে। সেখানে শুটিংয়ে অংশ নেবেন ইমন। কয়েক পর্বে নির্মিত এই ওয়েব সিরিজটি শিগগির প্রকাশ হবে। এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে মারূফ রেহমান ও অনিমেষ আইচ।

ট্যাগ: অনিমেষ আইচঅপহরণইমনওয়েব সিরিজমির্জাপুরলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চায় জাতীয় পার্টি: জিএম কাদের

পরবর্তী

‘একমাত্র ঈশ্বরই জানেন মিরপুরের উইকেটে কী হবে’

পরবর্তী

‘একমাত্র ঈশ্বরই জানেন মিরপুরের উইকেটে কী হবে’

২০১৯ সালে একসঙ্গে দেখা মিলবে না তাদের!

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT