চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯ সালে একসঙ্গে দেখা মিলবে না তাদের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

গেল বছরের শেষ দিকে বিয়ে করেছেন বলিউডের তুমুল জনপ্রিয় জুটি রণবীর-দীপিকা। বিয়ের পরই অভিনয় নিয়ে ফের ব্যস্ততা শুরু হয়েছে তাদের! অথচ ২০১৯ সালে নাকি পর্দায় একসঙ্গে দেখাই মিলবে না এই তারকা জুটির!

পর্দায় রণবীর সিং আর দীপিকা পাডুকোন একসাথে মানেই হিট কিছু। ইতোমধ্যেই বেশ ভালোমতোই সে প্রমাণ পেয়েছে বলিউডের দর্শকরা।  ২০১৩ সালে সঞ্জয় লীলা বানসালির ‘রাম লীলা’ ছবির মাধ্যমে প্রথমবারের মত পর্দায় একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সেখান থেকেই মূলত হিটের তকমা পেতে থাকে জনপ্রিয় এই জুটি।

‘রাম লীলা’র পর এই জুটিকে দেখা যায় ‘বাজিরাও-মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এ। যেগুলো ভারতের বক্স অফিসেও সুপার হিট করেছিল।

তবে হিট তকমা পাওয়া এই নবদম্পতিকে চলতি বছর একসাথে পর্দায় দেখা মিলবে না এমনটাই আভাস দিলেন রণবীর সিং নিজেই। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন যে, ২০১৯ এ দীপিকা ও তার একসাথে কোন সিনেমা নেই, তবে তিনি আশা করছেন যে নির্মাতারা তাদের কাছে একটি চমৎকার স্ক্রিপ্ট নিয়ে আসবেন এবং এরপর তারা এটিকে এগিয়ে নিয়ে যাবেন।

স্ত্রী দীপিকার সাথে পরবর্তী সিনেমা করার অধির আগ্রহে অপেক্ষার কথাও জানান রণবীর সিং।

এদিকে চলতি বছর রণবীরের আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘গুল্লি বয়’ ও ‘তথক’। অন্যদিকে দীপিকাকে দেখা যাবে মেঘনা গুলজারের ছবিতে অ্যাসিডদগ্ধের চরিত্রে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোনরণবীর সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে কমেছে অস্ত্রের মজুদ: বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনছে পেন্টাগন

জুলাই ২৪, ২০২৬
Pep Guardiola giving a thumbs-up during a football match. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলাকে কোচ হিসেবে দেখতে চায় না ইতালির অলিম্পিক কমিটি

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদার, গুরুত্ব পেল বাণিজ্য ও রোহিঙ্গা সংকট

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT