চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একমাত্র ঈশ্বরই জানেন মিরপুরের উইকেটে কী হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার প্রদর্শনী। যার ছিটেফোঁটাও দেখা গেল না বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে। মিরপুরে রংপুর রাইডার্সের দেয়া ৯৯ রানে লক্ষ্য টপকাতে চট্টগ্রাম ভাইকিংসের লেগেছে ১৯.১ ওভার, হারাতে হয়েছে ৭ উইকেট।

শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট যে ব্যাটসম্যানদের পক্ষে ছিল না, সেটি স্কোরকার্ডেই প্রকাশ পাচ্ছে। মন্থর উইকেটে ধুঁকতে হয়েছে দুই দলের ব্যাটসম্যানদেরই। হারের পর তাই হতাশাই ঝরল রংপুরের ইংলিশ ক্রিকেটার রবি বোপারার কণ্ঠে।

ম্যাচ সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলা রংপুরের এ অলরাউন্ডার বলে গেলেন, ‘যে ধরণের উইকেট ছিল তাতে আরকিছু রান করতে পারলে ম্যাচটা আমাদের পক্ষে যেতে পারত। এখানে ১৩০ রানই লড়াকু পুঁজি। সহজাত ব্যাটিং করার মতো উইকেট এটি ছিল না। মিরপুরের উইকেট অননুমেয়। আমরা জানি সিলেট ও চট্টগ্রামে এমনটা হবে না। সেখানে ১৭০ থেকে ২০০ রান তোলাও সম্ভব। মিরপুরে যদি ১৫০ রান তোলা যায়, সেটি সবসময় প্রতিপক্ষের জন্য কঠিন।’

শনিবার সকালে ক্রিস গেইল ঢাকায় পা রাখলেও প্রথম ম্যাচে নামেননি। রোববার সন্ধ্যার ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে নামবেন বলে জানালেন বোপারা। আরেক বিধ্বংসী ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স যোগ দেবেন আরও ৫ ম্যাচ পর। তারা যোগ হলে দলের শক্তি অনেক বাড়বে বলেই মনে করেন বোপারা।

‘দুজনই ওয়ার্ল্ডক্লাস ব্যাটসম্যান, প্রতিপক্ষের মাঝে ভীতি সঞ্চারের জন্য যথেষ্ট। ভিলিয়ার্স ছয় ম্যাচ হওয়ার পর আসবে। বিপিএলের পরের দুই পর্ব সিলেট ও চট্টগ্রামে। এটা আমাদের জন্য ভালো সংবাদ। কেননা ভিলিয়ার্স এসে সেরা উইকেটই পাবে। এখানকার (মিরপুরে) উইকেটে কী ঘটবে সেটি একমাত্র ঈশ্বরই জানেন! ভিলিয়ার্স যদি চট্টগ্রামে সেট হতে পারে, বোলারদের প্রার্থনা করা ছাড়া উপায় থাকবে না।’

এদিন ৪ উইকেট নিয়ে শুরুতেই রংপুরের ব্যাটিংলাইন ধসিয়ে দেন রবি ফ্রেইলিঙ্ক। চট্টগ্রামের হয়ে প্রথমবার বিপিএল খেলতে আসা এ অলরাউন্ডারও মনে করেন হাতখুলে খেলার মতো উইকেট ছিল না, ‘আমরা শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতেছি। তাতে মোটেও হতাশ নই। উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। তাছাড়া আগে জিতে গেলে বোনাস পয়েন্ট পেতাম, ব্যাপারটা এমন নয়।’

ট্যাগ: চট্টগ্রামবিপিএল-২০১৯বিপিএল-৬বোপারারংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথমবার ওয়েব সিরিজে চিত্রনায়ক ইমন

পরবর্তী

২০১৯ সালে একসঙ্গে দেখা মিলবে না তাদের!

পরবর্তী

২০১৯ সালে একসঙ্গে দেখা মিলবে না তাদের!

হাসপাতাল ঘুরে এলেন ম্যারাডোনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT