চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেশিদের তথ্য নেবে তফসিলি ব্যাংকগুলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৫
অর্থনীতি
A A

দেশের সবগুলো তফসিলি ব্যাংকের বিভিন্ন শাখার চারপাশে বসবাসকারীদের তথ্য সংগ্রহ করে তা সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণের পাশাপাশি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সামাজিক সম্পর্ক জোরদার করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও চুরি-ডাকাতি ঠেকাতে আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের এ নির্দেশ দেওয়া হয়।

ভল্টের কাঠামোগত নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার করতেও সার্কুলারে নির্দেশ দেওয়া হয়েছে। আর এতে অতিরিক্ত নগদ অর্থ যেন কোনোভাবেই সংরক্ষণ করা না হয় সে বিষয়েও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

Banglabid

আর চুরি ডাকাতি মোকাবেলায় প্রতি শাখায় অটো এলার্ম সিস্টেম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকের শাখাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। শুধু শাখাই নয়, প্রতিটি ভল্টের নিরাপত্তার বিষয়ে অধিকতর শক্তিশালী ও মজবুত করার জন্য ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক স্থাপনার অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার অভ্যন্তরে, শাখার বাহিরে চতুর্দিকে এবং সকল ধরনের আইটি রুম এ প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি, আইপি ক্যামেরা বা স্পাই ক্যামেরা স্থাপনের করতে হবে। যেগুলো আবার সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকবে। তবে সিসিটিভিগুলো যাতে সচল থাকে সে বিষয়েও খেয়াল রাখতে বলা হয়েছে।

ব্যাংকের সব শাখায় পর্যায়ক্রমে এন্টি থেফট এলার্ম স্থাপন করতে বলা হয়েছে। আর ভল্টের অধিক নিরাপত্তার জন্য, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসমূহ তাদের নিরাপত্তা ব্যবস্থা ও ভল্ট রুমের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা করতে হবে।

Reneta

বেসরকারি ও অন্যান্য ব্যাংকগুলোকে পরিচালনা পর্ষদের অনুমোদিত নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তফসিলি ব্যাংকবাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিবেশিদের তথ্য নেবে তফসিলি ব্যাংকগুলো

পরবর্তী

বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে

পরবর্তী

বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে

ভারতীয় গরুর প্রভাব নেই ট্যানারি শিল্পে, আছে মাংসের বাজারে

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT