চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিদিন কফি খাওয়ার জাদুকরী উপকারিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৬
লাইফস্টাইল
A A

সকালে ঘুম থেকে উঠে হোক বা দিনের শেষে বিকেলে হালকা নাস্তার সময়ে নিজেকে রিফ্রেশ করতে এক কাপ কফির বিকল্প কেউ কেউ ভাবতেই পারেন না। তবে শুধু ঘুম তাড়াতেই নয় বরং আরো নানান কারণে দরকার আছে কফির। জেনে নিন কফির কিছু গুণাগুণের কথা। তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় এক কাপ কফি রাখতে খুব একটা ভুল হবে না। আর তাতে ফলাফলটাও কিন্তু খুব কম পাবেন না।

নিজেকে স্মার্ট করে তুলতে চান? তাহলে নিয়মিত কফি খান। কফিতে থাকা সবচেয়ে সক্রিয় উপাদানটির নাম ক্যাফেইন। কফি আপনার উদ্দীপনাকে খানিকটা বাধাগ্রস্ত করবে। তার মানে আপনি যদি একটু কোলাহলযুক্ত এবং বিশৃঙ্খল পরিবেশে কাজ করেন তাহলে কফি আপনাকে এই পরিস্থিতিতেই অমনোযোগ কাটিয়ে কাজে মনোযোগ দিতে সাহায্য করবে। সুতরাং পছন্দের পরিবেশ না পেলেও স্মার্টভাবেই কাজ শেষ করতে পারবেন আপনি।

ডায়েট আর জিমের চাপে ভারাক্রান্ত আপনি ওজন কমাতে নির্ভর করতে পারেন কফির উপর। কফি আপনার শরীরের ফ্যাট কমাতে সাহায্য করবে এবং শারিরীক কার্যক্ষমতা বাড়াবে। সকালে জিম শুরু করার আগে এক কাপ ব্ল্যাক কফি খান। গবেষকরা বলছেন, এতে করে আপনার শরীর থেকে বেশি বেশি ফ্যাট ও ক্যালোরি ক্ষয় হবে।

টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাবনাও কমায় কফি। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কফি খায় তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কম হয়। এই ঝুঁকি কমানোর পরিমাণটা ২৩ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। জটিল এই রোগের ঝুঁকির হাত থেকে বাঁচতে যদি কফি কাজ করে তাহলে কফি খেতে সমস্যা কোথায়?

কফি আলঝেইমার্স ও পারকিনসন্স রোগের বিরুদ্ধেও লড়ে। বয়স বাড়লে কফি আপনার মস্তিস্ককে সুরক্ষা দেয়। এককাপ কফি যদি আপনাকে রোগ থেকে রক্ষা করতে পারে তাহলে রোজদিন এককাপ কফি কোনো দ্বিধায় ভোগা মোটেও ঠিক নয়।

অকালমৃত্যু রোধেও বেশ কার্যকর ভূমিকা রাখে কফি। তাই তো গবেষণায় দেখা যায় যারা নিয়মিত কফি পান করেন তাদের অকালে মৃত্যুর হার খানিকটা হলেও কমে।

পুষ্টিগুণ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পানীয়টি। কফিতে ভিটামিন বি৫, ভিটামিন বি২, থায়ামাইন বি১, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। শুধু তাই নয় কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে রাখবে আরো বেশি সতেজ।

মানসিক চাপে বিপর্যস্ত আপনি? কি করবেন না করবেন বুঝে উঠতেই পারছেন না। তাহলে এক কাপ কফি খান। আপনার মানসিক ও শারিরীক চাপ মোকাবেলা করতে খানিকটা হলেও সহায়তা করবে কফি। ফলে চাপের কারণে যেসব রোগ দানা বাঁধে শরীরে সেসবও প্রতিরোধে সাহায্য করে কফি।

স্কিনক্যান্সারের প্রতিরোধক হিসেবেও বেশ কার্যকর কফি। ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের একটি গবেষণাপত্রে সম্প্রতি জানিয়েছে প্রতিদিন কফি পান করলে সেটা শরীরে ম্যালিগন্যান্ট মেলানোমা তৈরিতে বাধা দেয়। ফলে ত্বক রক্ষা পায় ক্যান্সারের হাত থেকে।

সাম্প্রতিক গবেষণা বলছে কফি শুষ্ক চোখের সমস্যা সমাধানেও বেশ কার্যকর। ক্যাফেইন চোখের অশ্রুগ্রন্থিকে উদ্দীপিত করে সেই সঙ্গে সেটা সালিভা এবং পাচকরস তৈরি বাড়ায়।

প্রতিদিন এক কাপ কপি যদি আপনাকে এত এত উপকার দেয় তাহলে অন্য কোনো পানীয় ছেড়ে কফির দিকে ঝুঁকতে বাধা কিসের। সুতরাং আজ থেকেই শুরু হোক কফিপ্রীতি।

ট্যাগ: কফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপিএলের মাঠ মাতালেন জেমস

পরবর্তী

আইভীকে নৌকা মার্কা শাড়ি উপহার দিলেন শামীম ওসমান

পরবর্তী
ফাইল ছবি

আইভীকে নৌকা মার্কা শাড়ি উপহার দিলেন শামীম ওসমান

মিশরে পিরামিডের কাছে বোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT