চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণা করে ১৪ বিয়ের পরে অবশেষে পুলিশের জালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A
হাতকড়া পরানো একজন অপরাধীর ছবি, পুলিশ গ্রেপ্তার করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ৭টি প্রদেশে ১৪ জন নারীকে প্রতারণা করে বিয়ে ও তাদের অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বিবাহ-সম্পর্কিত ওয়েরবসাইটগুলিতে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে আলাপ জমাতেন ওই ব্যক্তি।

এনডিটিভি জানায়, সোমবার ভুবনেশ্বর এলাকা থেকে ষাটোর্ব্ধ ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটকৃত ওই ব্যক্তির বাড়ি ওড়িশা রাজ্যের কেন্দ্রাপাড়া এলাকার পাটকুরা থানার একটি গ্রামে। তবে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

দিল্লী, পাঞ্জাব, আসাম, ঝাড়খন্ড ও উড়িষ্যাসহ ৭টি রাজ্যে তিনি বিয়ে করেন। তার দুজন স্ত্রী উড়িষ্যা রাজ্যের।

Banglabid

ভুবনেশ্বর পুলিশের ডেপুটি কমিশনার উমাশঙ্কর দাশ জানান, ১৯৮২ সালে অভিযুক্ত ওই ব্যক্তি প্রথমবার বিয়ে করেন। এরপর ২০০২ সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর পরিবারে তাঁর পাঁচ জন সন্তান রয়েছে। তিনি ২০০২ থেকে ২০২০ সাল পর্যন্ত বিবাহ বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নারীদের সঙ্গে বন্ধুত্ব করেন। এরপর অন্য স্ত্রীদের অগোচরে ওই নারীদের বিয়ে করেন।

অভিযুক্ত ব্যক্তি তার সর্বশেষ স্ত্রীর সাথে উড়িষ্যা রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন। তার সর্বশেষ স্ত্রী দিল্লির একজন স্কুলশিক্ষক। পরে স্ত্রী ওই ব্যক্তির আগের বিয়ের খবর জেনে যান। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

ভাড়া করা যে বাড়িতে সর্বশেষ স্ত্রীকে নিয়ে বসবাস করতেন, সেখান থেকেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডেপুটি কমিশনার । তিনি আরও বলেন: অভিযুক্ত মধ্যবয়সী, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, এমন নারীদেরকে বেছে নিয়ে বিয়ে করতেন। বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটগুলোতে তিনি নারীদের টার্গেট করতেন। এরপর আরেকটি বিয়ে করার আগে আগের স্ত্রীর অর্থ আত্মসাৎ করতেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতারণাভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিবালাকে পেতে মিলানের সাথে লড়তে হবে বার্সার

পরবর্তী

প্রয়োজনেই বাইক চালাচ্ছেন কুমিল্লার নারীরা

পরবর্তী
কুমিল্লার নারীরা বাইক চালাচ্ছেন, প্রয়োজনের তাগিদে রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনেই বাইক চালাচ্ছেন কুমিল্লার নারীরা

খায়রুজ্জামানকে দেশে পাঠাতে মালয়েশিয়ার আদালতের স্থগিতাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

খায়রুজ্জামানকে দেশে পাঠাতে মালয়েশিয়ার আদালতের স্থগিতাদেশ

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT