চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচণ্ড শীতে তাইওয়ানে মৃতের সংখ্যা শতাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

পূর্ব এশিয়া জুড়ে তীব্র শৈত্যপ্রবাহে গত দু’দিনে তাইওয়ানে মৃতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে বিবিসি বলছে এই সংখ্যা ৮৫।

শীতের কারণে সাউথ কোরিয়ায় আটকা পড়েছে কমপক্ষে ৬০ হাজার পর্যটক।

তাইওয়ানের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে, গত দু’দিনে হঠাৎ করে ওই অঞ্চলের তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীতে হাইপোথার্মিয়া ও হৃদরোগে মারা গেছে বহু মানুষ।

উত্তরাঞ্চলে প্রাণ হারানোদের বেশিরভাগই ছিলেন বৃদ্ধ। দক্ষিণেও অনেকটা একই অবস্থা। তাইওয়ানের উত্তরাঞ্চলের অধিকাংশ ঘরেই সেন্ট্রাল হিটিংয়ের ব্যবস্থা নেই।

সেখানে রোববার তাপমাত্রা অস্বাভাবিক রকম কমে ৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। ফলে শ্বাসকষ্ট আর হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে মারা যায় অনেক অধিবাসী।

অন্যদিকে ভারী তুষারপাতের কারণে সাউথ কোরিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র জেজু দ্বীপের বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে, বাতিল করা হয়েছে সবগুলো ফ্লাইট।

শৈত্যপ্রবাহের ধাক্কা লেগেছে হংকং, দক্ষিণ চীন এবং জাপানেও।

ট্যাগ: শীতশৈত্য প্রবাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণমানুষ আর গণমাধ্যমের সহযোগিতা চান মেয়র

পরবর্তী

প্রচণ্ড শীতে তাইওয়ানে মৃতের সংখ্যা শতাধিক

পরবর্তী

‘রাজনৈতিক দলগুলোকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিন’

‘পুতিন দুর্নীতিগ্রস্থ’

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT