চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্যারাসাইট’ তামিল ছবির নকল, মামলার প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

অস্কারের ইতিহাসে প্রথম কোনো এশীয় ছবি হিসেবে তোলপাড় ফেলে দিয়েছে কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। শুধু সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগেই নয়, ছবিটি পুরস্কৃত হয়েছে চারটি গুরুত্বপূর্ণ বিভাগে।

বিদেশি ভাষা বিভাগ ছাড়াও অস্কারে সেরা নির্মাতা, সেরা ছবি এবং সেরা মৌলিক চিত্রনাট্য’র এমন বিরল অর্জনে যখন উদযাপনে ব্যস্ত বিশ্ব সিনেমাপ্রেমীরা, তখন জানা গেলো ‘প্যারাসাইট’ নাকি নকল! তাও ভারতীয় দক্ষিণী ছবির!

এবারের অস্কার ঘোষণার ঠিক পর পরই এমন অভিযোগ করেছিলেন তামিল ছবি ‘মিনসারা কান্না’র নির্মাতা ও প্রযোজক। তারা ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেছিলেন যে, কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’ মৌলিক ছবি নয়। বরং ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তামিল ছবির মূল ভাবনা থেকে চুরি করা।

Banglabid

শনিবার ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তামিল ছবি ‘মিনসারা কান্না’র প্রযোজক পি এল থেনাপ্পন দাবি করেছেন, প্যারাসাইটের চিত্রনাট্য হুবুহু চুরি করা হয়েছে তার প্রযোজিত তামিল ছবি থেকে। অথচ এ নিয়ে কোথাও কৃতজ্ঞতা স্বীকার করেননি কোরিয়ান নির্মাতা। তামিল সেই ছবিতে অভিনয় করেছিলেন বিজয় ও খুশবু।

এই প্রযোজক কোরিয়ান নির্মাতার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও সম্পন্ন করেছেন বলে জানিয়েছে প্রকাশিত সেই রিপোর্টে। প্রযোজক জানিয়েছেন, আন্তর্জাতিক আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। শিগগির দক্ষিণ কোরিয়ার ওই নির্মাতাদের কাছ থেকে ক্ষতিপূর দাবি করে মামলা দায়ের করবো।

‘যখন আমাদের কোনো ছবি ওদের ছবি থেকে অনুপ্রাণিত হয়, তখন যদি তারা এটা ধরতে পারে তাহলে কিন্তু তারাও সরাসরি মামলা দায়ের করেন। ঠিক একই ভাবে আমরাও করবো এবং এটাই যৌক্তিক কাজ হবে।’-এমনটাও জানান ওই প্রযোজক।

Reneta

আগামি সোম বা মঙ্গলবার আদালতে বং জুন হো’র বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানান পি এল থেনাপ্পন। তবে এ নিয়ে বাড়াবাড়ি করতে রাজি নন ‘মিনসারা কান্না’র পরিচালক। তিনি জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ভাবে ভারতীয় ছবি মানুষকে প্রভাবিত করতে পারছে, এটাই বা কম কী!’

পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ‘প্যারাসাইট’। কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের মুগ্ধ করে স্বর্ণপাম জিতে আসা এই ছবিটি অস্কারের গুরুত্বপূর্ণ চারটি পুরস্কার অর্জন করা ছাড়াও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উৎসবে দাপট দেখিয়েছে।

চার সদস্যের একটি পরিবারের গল্প দিয়ে ছবির কাহিনী শুরু হয়। দরিদ্র সীমার নিচে বাস করা সেই পরিবারটি পিৎজার বাক্স বানায়। একদিন পরিবারের ছেলে সন্তানটি আবিষ্কার করে তাদের বাসা থেকে কয়েকটি সিঁড়ি উপরে উঠলেই ওয়াইফাই পাওয়া যায়। ভালো থাকার চেষ্টায় একসময় ছেলেটি ও পরিবারের মেয়েটি ধনীর সন্তানদের পড়াতে এবং ছবি আঁকা শেখাতে যায়। একসময় তাদের মনে হয়, নিজের বাড়ির চাইতে অন্যের বাড়িতেই তাদের বেশি ভালো লাগছে। কারণ সেখানে সব সুযোগসুবিধা পাওয়া যায়। এভাবেই আগাতে থাকে ছবির গল্প।

‘প্যারাসাইট’-এর বাংলা অর্থ পরজীবী। এই সিনেমাটিকে বলা হচ্ছে ব্ল্যাক কমেডি ঘরানার। গরীব ও ধনীর মাঝে বিদ্যমান শ্রেণী-বিভেদ নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প। নান্দনিকভাবে বং জুন-হো ছবিটিকে কমেডি থেকে ধীরে ধীরে ট্র্যাজেডির দিকে নিয়ে গেছেন। সমাজের কঠিন সত্যগুলোকে তিনি কোনোরকমের রাখঢাক ছাড়াই সিনেমায় ফুটিয়ে তুলেছেন ধারালো ভাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারকানকোরিয়ানতামিলপ্যারাসাইটবং জুন হোভারতলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের বাজার থেকে ভোডাফোন কি ব্যবসা গুটিয়ে নেবে?

পরবর্তী

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে পরিবেশবাদীদের মোটরসাইকেল শোভাযাত্রা

পরবর্তী

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে পরিবেশবাদীদের মোটরসাইকেল শোভাযাত্রা

তারকাদের ফেসবুক আইডি হ্যাক করে মাসে আয় লাখ টাকা!

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT