চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোড়ামন ২’ দেখে কিশোরের আত্মহত্যার চেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

সিনেমা মানুষকে ভালোবাসতে শেখায়, স্বপ্ন দেখায়। নায়িক-নায়িকার প্রেম ও সম্পর্কের পরিণতি দেখে দর্শক নিজের জীবনের অনেক মিল খুঁজে পায়। তাই বলে রূপালী পর্দায় দেখানো গল্পের ট্রাজেডি যে সত্যি সত্যি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে তা নজীর বিহীন!

এবার সত্যিই এমনটা ঘটেছে। ঈদে মুক্তি পাওয়া ছবি ‘পোড়ামন ২’। এই ছবিতে প্রথমে ফলজুর রহমান বাবুর মেয়ে ও শেষে নায়িকা পূজা চেরিকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা গেছে।

এই দৃশ্য দর্শকদের হৃদয় মুচড়ে দিয়েছে। অনেকেই হল থেকে বের হয়েছেন ভেজা চোখে। কিন্তু ‘পোড়ামন ২’ ছবি দেখে রাজধানীর রূপনগর এলাকার আরামবাগ সাত নম্বর রোডে নয়ন নামের ১৩ বছরের এক কিশোর আত্মহত্যার চেষ্টা করেছে বলে খবর এসেছে চ্যানেল আই অনলাইনের কাছে।

দেশের শিশুদের নিয়ে কাজ করে বাংলাদেশ ন্যাশনাল চাইন্ড পার্লামেন্ট (বিএনসিপি)। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশু-কিশোদের নিয়ে কাজ করে। এর সঙ্গে জড়িত ভলেন্টিয়ার কৌশিক গুহ। তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, নয়ন শনিবার দুপুরের শোতে সনি সিনেমা হলে ‘পোড়ামন ২’ দেখে। এরপর রাতে সে ঘরে ফিরে বাঁশের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যায়।

আত্মহত্যার জন্য যে বাঁশ ব্যবহার করে সেটা মজবুত ছিল না। ঝোলা মাত্রই ভেঙে পড়ে বাঁশটি। আরও জানান, এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে নয়নকে দেখতে ছুটে যাই। রবিবার সকাল সাড়ে ৮ টায় গিয়ে দেখি সে (নয়ন) সুস্থ আছে।

এই প্রতিবেদককে (বিএনসিপি) ওই ভলেন্টিয়ার জানান, নয়নের বাবা-মা কেউ বেঁচে নেই। সে ওই অঞ্চলের একটা স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। সে থাকে আরামবাগ ৭ নম্বর রোডের শিয়ালবাড়ি বস্তিতে। কথা বলে জেনেছি, ‘পোড়ামন ২’ দেখে নয়ন মানসিকভাবে ধাক্কা খেয়েছে। সে নায়িকা পূজাকে চিনেছে ছবির নামে, পরী নামে। নয়নের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তার মাও গাছের সঙ্গে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছিল। ছবির কাহিনির সঙ্গে নয়ন তার জীবনের ঘটনা মিলিয়ে ফেলেছে। নিজের মতো করে ভেবেছে, এরপর আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

কৌশিক গুহ জানান, নয়নের সঙ্গে দেখা করার পর তাকে পূজার ছবি দেখাই। তার ভিডিও দেখাই। এরপরেও সে বিশ্বাস করতে চাইছিল না সে বেঁচে আছে। তাকে অনেক বোঝাই। তাকে বলি যে একদিন সরাসরি পূজাকে দেখাবো। তারপর তাকে কিছু ফল, খাবার কিনে দিয়ে আসি। খোঁজ নিয়েছি এখন সে ভালো আছে। এটা নিয়ে স্থানীয় ওই বস্তির অনেকেই জানে। তবে নয়নের আত্মহত্যার চেষ্টা নিয়ে থানা-পুলিশ হয়নি।

রূপনগরের নয়ন নামের এই কিশোরের আত্মহত্যার চেষ্টা করার খবর কানে গেছে ‘পোড়ামন ২’ ছবির পরিচালক রায়হান রাফীর। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমি শুনেছি একজন আত্মহত্যা করতে গিয়েছিল ‘পোড়ামন ২’ দেখে আসার পর। রূপনগর এলাকায় স্থানীয় কয়েকজন আমাকে ফোনে জানিয়েছেন। ঘটনার সত্যতাও আমি যাচাই করেছি। রায়হান রাফী বলেন, ছবি দেখে ছেলেটি নিজের পরিজনের আত্মহত্যার বিষয়টি নাড়া দিয়েছে বলে জেনেছি। তবে কেউ আত্মহত্যা করুক এটা আমাদের কাম্য নয়।

জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘পোড়ামন ২’। এ ছবি দিয়ে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন সিয়াম আহমেদ। তারই নায়িকা নূর জাহান খ্যাত পূজা চেরি। আরও রয়েছেন বাপ্পা রাজ, সাইদ বাবু, আনোয়ারা, চিকন আলী প্রমুখ। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি দেশের ৭৭টি সিনেমা হলে একযোগে চলছে।

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াপূজা চেরিপোড়ামন-২লিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব ফুটবলে প্রভাবশালী নতুন বাহিনী

পরবর্তী

সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার

পরবর্তী

সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার

নারীর জীবন সংগ্রাম নিয়ে ‘ক্রিসক্রস’, মধ্যমণি জয়া

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT