চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুলিশ সদস্যদের দুর্বল করতেই ককটেল হামলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

পুলিশ সদস্যদের দুর্বল করে দেওয়ার চক্রান্তের অংশ হিসেবেই মালিবাগে ককটেল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বুধবার গাবতলীতে ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, উন্নত মানের শক্তিশালী ককটেল ব্যবহারের জন্য, এখন পর্যন্ত মনে হচ্ছে টার্গেট ছিল পুলিশ। কারণ, সন্ত্রাসী, জঙ্গি, মাদক এই সকল ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ সাহসী ও পেশাদারিত্বের পরিচয় রেখেছে। এ কারণে পুলিশ সদস্যদের দুর্বল করে দেওয়ার জন্য একটি চক্রান্ত করা হচ্ছে।

পুলিশ কমিশনার বলেন, আমরা অতীতেও দেখেছি বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি করে কোনো কুচক্রী মহল তাদের গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারে এ ধরনের হামলা করে থাকে। তবে কাছাকাছি সময়ে গুলিস্থান ও মালিবাগের দুটি ঘটনার সম্পর্কে সুনির্দিষ্টভাবে প্রমাণ আমরা পাইনি। তবে এ বিষয়ে আমরা দৃষ্টি রেখেছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় টার্গেট ছিল পুলিশ। হামলায় শক্তিশালী ইমপ্রোভাইজড ককটেল ব্যবহার করা হয়েছিল। তবে একই ধরনের ককটেল ব্যবহার করা হলেও মালিবাগের ঘটনার সঙ্গে গুলিস্থানের ঘটনার কোনো সর্ম্পক নেই।

এর আগে পুলিশ কমিশনার ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে মতবিনিময় সভায় বলেন, রাজধানী জুড়ে আমরা নিরাপত্তা বলয় গড়ে তুলেছি। জনগণের নিরাপত্তায় সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন। যেকোনো ধরনের অনিয়ম দুর্নীতিকে রুখে দেব।

পাশাপাশি ঈদযাত্রায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নিলে সেই পরিবহন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

আছাদুজ্জামান মিয়া পরিবহন মালিকদের উদ্দেশে বলেন, আপনারা কোন ক্রমেই মাদকাসক্ত চালকের হাতে গাড়ির স্টিয়ারিং ছাড়বেন না। কারণ, একজন মাদকাসক্ত ব্যক্তির পরিচালনায় ৪০ থেকে ৫০ টি জীবন ঝুঁকিতে ঈদ যাত্রা করতে পারে না।

ট্যাগ: ডিএমপি কমিশনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসককে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে ৩ সহকর্মী গ্রেপ্তার

পরবর্তী

ছাত্রলীগ সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে: ভিপি নুর

পরবর্তী

ছাত্রলীগ সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে: ভিপি নুর

ইউএমসি জুট মিলের জিএম অবরুদ্ধ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT