চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশে নারীর অবস্থান দিন দিন কেমন হচ্ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
নারী
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ ও ঐকান্তিক আগ্রহে বাংলাদেশ পুলিশ একটি জেন্ডার সংবেদনশীল সংগঠন হিসেবে গড়ে উঠেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া পুলিশের উচ্চ পদে নারীদের আসীন হওয়ার মধ্য দিয়ে বাহিনীটিতে নারীর অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে ‘পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৭’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কর্মক্ষেত্রে নারী পুলিশের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৭টি ক্যাটাগরিতে দুটি প্রতিষ্ঠান এবং ২১ নারী পুলিশ সদস্য এ অ্যাওয়ার্ড পান। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে পিএসসি কনভেনশন হলে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা পুলিশিংয়ের মত চ্যালেঞ্জিং পেশায় অনবদ্য অবদান রাখছেন। তারা জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনাসহ অন্যান্য কাজে সাফল্য প্রদর্শন করছেন।

সমাজে নারীরা কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, নারীরা প্রয়োজনে কঠোর হতে পারে, হতে পারে সংগ্রামী ও গতিশীল।

উন্নয়নের মূলধারার অংশীদার হিসেবে পুলিশের নারী সদস্যগণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলে, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রজ্ঞা ও দূরদর্শিতায় প্রথম বাংলাদেশ পুলিশে ১৪ জন নারী সদস্য অর্ন্তভুক্ত করা হয়। ওই সময় পুলিশে নারীর যে অগ্রযাত্রা সূচিত হয়েছিল, তা আজ সাফল্য ও দক্ষতার মানদণ্ডে সুসংহত হয়েছে।

অনুষ্ঠানে ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ডিআইজি মিলি বিশ্বাস, নারী পুলিশ কর্মকর্তা, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: নারী পুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪ দিনের সফরে আবারো ঢাকায় আসছেন ভারতীয় সেনাপ্রধান

পরবর্তী

প্যারিসে আবারো জঙ্গি হামলায় পুলিশসহ নিহত ২

পরবর্তী

প্যারিসে আবারো জঙ্গি হামলায় পুলিশসহ নিহত ২

ইটের স্তুপে পড়াশোনার সাড়া জাগানো কাহিনী

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT