চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুরের তলদেশে ঝলমলে লাল সবুজের পতাকা

রউফ জালাল রউফ জালাল
২:২৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২২
জনপদ, রাজশাহী
A A
বাংলাদেশের জাতীয় পতাকার আলোয় ঝলমলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বগুড়ার ধুনটে আলোকসজ্জার মাধ্যমে পুকুরের তলদেশে ফুটিয়ে তোলা হয়েছে বিশালাকার লাল সবুজের পতাকা। ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিন যাবৎ মজা পুকুর খনন করে কর্মযজ্ঞটি সম্পন্ন করা হয়েছে। কর্মযজ্ঞটির নাম দেয়া হয়েছে ‘জলতরঙ্গে বিজয় নিশান’।

২৬ মার্চ সন্ধ্যার পরে ধুনটের মুজিব চত্বর এলাকায় করা ‘জলতরঙ্গে বিজয় নিশান’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। যা উন্মুক্ত থাকবে ৩১ মার্চ পর্যন্ত।

পুকুরে আলোকসজ্জার মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে ৯২ হাজার ৩৪০টি মরিচ বাতি। পতাকাটি ১৬০ ফুট দৈর্ঘ্য ও ৯৬ ফুট প্রস্থে ব্যবহার করা হয়েছে সবুজ বাতি এবং ৩২ ফুট বৃত্তে ব্যবহার করা হয়েছে লাল বাতি।

পুকুরের চারপাশে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যার মধ্যে রয়েছে মেট্রোরেল, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফ্লাইওভার এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট। এছাড়া পুকুরের একপাশে লেখা রয়েছে ‘আই লাভ বঙ্গবন্ধু’। এক পাশে ‘দ্য মাদার অব হিউম্যানিটি’। এক পাশে ১০০ ফুট দৈর্ঘ্যের নৌকা। যে নৌকার এক পাশে বঙ্গবন্ধু’র ছবি। আরেক পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

জলতরঙ্গে বিজয় নিশান দেখতে আসা মুক্তিযোদ্ধা লোকমান হোসেন জানান, তিনি কখনও কল্পনা করেননি ধুনটে এমন কিছু তিনি দেখতে পারবেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত জানান, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করতে ব্যতিক্রম কিছু করার চিন্তা থেকেই ‘জলতরঙ্গে বিজয় নিশান’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, এটি দারুণ একটি আর্টের মর্যাদা পেয়েছে, যা উন্নয়নময় বাংলাদেশকে তুলে ধরেছে।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ স্বাগত জানিয়ে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান বলেন, আমি বিস্মিত। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন!

পুকুরের তলদেশে মরিচ বাতি দিয়ে পতাকা করার পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লেগেছে ১৫ দিন। এখানে এসে একবারের জন্য হলেও কেউ যেন বঙ্গবন্ধুকে ভালোবাসা শুরু করে সেজন্য পুকুরের এক পাশে লেখা হয়েছে ‘আই লাভ বঙ্গবন্ধু’।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কর্মীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

পরবর্তী

কেন সিলগালা করা হলো লারা দত্তের বাড়ি?

পরবর্তী
লারা দত্তের বাড়ির সিলগালা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন সিলগালা করা হলো লারা দত্তের বাড়ি?

আটক আকাশসহ পুলিশ সদস্যরা শাজাহানপুরে জোড়া খুনের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

শাজাহানপুরে জোড়া খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে আকাশ

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT