আন্তর্জাতিক

চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কর্মীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের দূরদর্শী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের মূল ভবন ও আশেপাশের এলাকা, যেখানে উদ্বেগের সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়া ইউক্রেনের স্লাভু্্যটিচ শহরটি দখল করে নেওয়ায় ওই শহরের অবস্থান করা চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কর্মীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা।

বিবিসি জানায়, প্রায় এক সপ্তাহ যাবৎ কোনো প্রকারের শিফট পরিবর্তন ছাড়াই কর্মীরা কাজ করে যাচ্ছে। এর ফলে কর্মীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য নিয়ে উদ্ধেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটির মহাপরিচালক রাফেল মারিয়ানু গ্রোসি বলেন, সবসময় প্রত্যেক কর্মীকেই নির্দিষ্ট সময় কাজের পর বিশ্রামের জন্য নিজেদের পরিবারের কাছে যেতে দেওয়া হত। বর্তমানে তা করা হচ্ছে না।

গ্রেসি জোর দিয়ে বলেন, কর্মীদের কোনও চাপ ছাড়াই তাদের কাজ গুলো সম্পাদন করতে দেওয়া এবং অযৌক্তিক কোনও কাজ চাপিয়ে না দেওয়া পারমাণবিক কেন্দ্র সুরক্ষার সাতটি নীতিমালার একটি।

উল্লেখ্য রাশিয়ার সেনাদের দখলে শুধু চেরনোবিল পারমাণবিক কেন্দ্র নয়, ইউরোপের বৃহত্তম জিপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটিও দখলে রয়েছে।

বিষয়:রাশিয়া ইউক্রেন সংকট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…