চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির ম্যাচ স্থগিত, বয়স্কদের নিয়ে ভাবছে প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনা ভাইরাস আতঙ্কে স্থগিত করা হয়েছে শনিবারের পিএসজি বনাম স্ট্রসবুর্গ ম্যাচটি। ম্যাচটি পরে কবে আয়োজন করা হবে সেটা নিশ্চিত করে কিছু জানায়নি লিগ ওয়ান কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে মানবঘাতী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর এই প্রথম স্থগিত করা হল ফ্রান্সের শীর্ষ সারির কোনো ম্যাচ। শুক্রবার বিকেল পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১৩ জন ফরাসি নাগরিক, মৃত্যু হয়েছে ৯ জনের। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখে।

শুধু ফুটবল ম্যাচই নয়, একের পর এক বাতিল বা স্থগিত করা হচ্ছে বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট। ফ্রান্সে স্থগিত করা হয়েছে প্যারিস ম্যারাথন ও প্যারিস-নিস সাইক্লিং।

Banglabid

এদিকে ইতালিয়ান লিগে গত সপ্তাহে স্থগিত রাখা জুভেন্টাস-ইন্টার মিলান ম্যাচটি আগামী রোববার আয়োজনের কথা জানিয়েছে সিরি আ কর্তৃপক্ষ। ম্যাচ হলেও সেটি হবে বদ্ধদুয়ার বা দর্শকহীনভাবে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইতালিয়ান লিগের সবগুলো ম্যাচেই প্রবেশাধিকার থাকছে না সমর্থকদের।

ম্যাচ বা লিগই বাতিল করা হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আপাতত ৭০ বছরের বেশি বয়সী দর্শকদের মাঠে না আসারই অনুরোধ জানানো হয়েছে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকে। সামনে দর্শকহীনভাবে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত আসতে পারে বলেও জানানো হয়েছে।

এখন পর্যন্ত ১৬৪ জনের করোনা ভাইরাসে আক্রান্তের কথা জানিয়েছে যুক্তরাজ্য। মৃত্যু হয়েছে ২ জনের। যার মাঝে আছেন একজন ৮৮ বছর বয়সী প্রবীণ। তরুণদের তুলনায় বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তাদের মাঠে না আসার অনুরোধ ও সাবধানে চলাফেরার আহ্বান জানিয়েছে এফএ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৭ মার্চ উপলক্ষে জেদ্দা ও রিয়াদে আলোচনা সভা

পরবর্তী

লিঙ্গসমতায় বাংলাদেশ কি অগ্রণী ভূমিকা রাখতে পারবে?

পরবর্তী
womens day 2020

লিঙ্গসমতায় বাংলাদেশ কি অগ্রণী ভূমিকা রাখতে পারবে?

জয়বাংলা কনসার্টে প্রধানমন্ত্রী

সর্বশেষ

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT