চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির পরিকল্পনায় নেই রামোস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
রামোসের ছবি, ফুটবল মাঠে প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজিতে ভালো নেই রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। থাকার কথাও নয়! চোটের পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডারের বড় সমস্যার কারণ ক্লাবের চাওয়া-পাওয়াও। ভালো কিছু দিতে না পারার দায়ে এবার আগেভাগেই ক্লাব ছাড়তে হতে পারে অভিজ্ঞ স্প্যানিয়ার্ডকে।

আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে প্যারিসের ক্লাব ছাড়তে হতে পারে রামোসকে, খবর এমনও আসছে। পিএসজি নাকি ৩৬ বর্ষী রামোসকে জানিয়ে দিয়েছে— তার ভবিষ্যৎ অন্য ক্লাবে দেখা উচিত। সেটি আসছে মৌসুম থেকেই!

লা প্যারিসিয়ান পত্রিকার খবর, রামোসকে ক্লাব ছাড়তে বলার অন্যতম কারণ তার চোট। এমনকি প্যারিসের ক্লাবটির সমর্থকরাও তাকে ঠিকঠাকভাবে নিচ্ছে না। মাঠে নামলেই দুয়ো শুনছেন স্প্যানিশ তারকা। এমন পরিস্থিতিতেও অবশ্য পার্ক ডে প্রিন্সেসে থাকতে চাচ্ছেন রামোস।

Banglabid

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির বনিবনা না হওয়ায় ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সে যান রামোস। গত বছরের জুলাইয়ে দুই বছরের জন্য উড়াল দেন প্যারিসে। যে চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে।

কিন্তু চলতি মৌসুমে তার চোট এবং ফর্মহীনতা ক্লাবের জন্য অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। সবমিলিয়ে মাত্র আটবার মাঠে নামতে পেরেছেন রামোস। তার সঙ্গে চুক্তি বাতিল করতে চলেছে পিএসজি, এমন খবরও ছড়িয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসজিপ্যারিসরামোসরিয়াল মাদ্রিদলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচের ভেন্যু বদলাল বিসিবি

পরবর্তী

আর্চারি বিশ্বকাপের নকআউট পর্বে আশিকুজ্জামান

পরবর্তী
আর্চারির প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যুবক, ব্যান্ডের মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্চারি বিশ্বকাপের নকআউট পর্বে আশিকুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT