চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজির পথে ফেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ছুটিতে থাকায় দলে ছিলেন না নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিতে নিজের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করেছেন কাইলিয়ান এমবাপে। ফরাসি তারকার গোলেই জয় পেয়েছে পিএসজি।

ফরাসি লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের চূড়ায় থাকা দল পিএসজি টানা দুই ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে। বিশ্বকাপজয়ী ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপের গোলে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল নঁতকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে শনিবার রাতে ১-০ গোলে জেতে পিএসজি।

ইনজুরির কারণে এক ম্যাচ বাকি থাকতেই ক্রিসমাস কাটাতে ব্রাজিলে চলে গেছেন নেইমার। এমন ম্যাচে প্রথমার্ধে দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রাখা পিএসজি আক্রমণেও আধিপত্য ধরে রাখে। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণে সুবিধা করতে পারেনি তারা। এই সময়ে ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি দলটি।

Banglabid

ম্যাচের শুরু থেকে অবশ্য ভয়ঙ্কর দেখাচ্ছিল অ্যাঙ্গেল ডি’মারিয়াকে। কিন্তু আর্জেন্টাইন তারকার দুটি বুলেট শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। গোল না পেলেও শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণ করেছেন ডি’মারিয়া।

৬৮ মিনিটে অবশেষে গোলের অপেক্ষা শেষ হয় শিরোপাধারীদের। ড ‘মারিয়ার কর্নার থেকে গোলমুখে বল পেয়ে ডান পায়ের টোকায় জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে পরিষ্কার ১৩ পয়েন্টে এগিয়ে থাকল শীর্ষস্থানধারী পিএসজি। তোলুজের কাছে পিএসজির জয়ের রাতেই ২-১ গোলে হারে লিলে। ১৭ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৭। লিলের পয়েন্ট ৩৪।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাইলিয়ান এমবাপেপিএসজিলিগ ওয়ান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন পর্যবেক্ষণ করবে ১৬টি দেশ ও সংস্থার ১৭৮ জন

পরবর্তী

ইশতেহার আলোচনা

পরবর্তী

ইশতেহার আলোচনা

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন-মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT