চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসএলে শেহজাদ-রিয়াজ হাতাহাতি, জরিমানা (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে জরিমানা গুণেছেন দুই পাকিস্তানি খেলোয়াড় ওয়াহাব রিয়াজ ও আহমেদ শেহজাদ।

আইসিসির কোড অব কন্ট্রাক্টের ২.২.৪ বিধি লঙ্ঘনের দায়ে রিয়াজকে ম্যাচ ফি’র ৪০ শতাংশ এবং শেহজাদকে ৩০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রোশন মহানামা।

রোববার রাতে পিএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স। টসে জিতে আগে ব্যাট করতে নামে গ্লাডিয়েটর্স। ঘটনাটি ইনিংসের পঞ্চম ওভারে। বল করতে আসেন পেশোয়ারের পেসার ওয়াহাব রিয়াজ। ব্যাট করছিলেন গ্লাডিয়েটর্সের আহমেদ শেহজাদ।

প্রথম বলেই ছক্কা হাঁকান শেহজাদ। ছক্কার মার খেয়ে স্বভাবতই ক্ষিপ্ত ছিলেন ওয়াহাব। পরের বলেই বোল্ড করে দেন শেহজাদকে। উল্লাসে মত্ত ওয়াহাব কিছু একটা বলতে বলতে এগিয়ে যান পিচের মাঝখানে।

তখন শেহজাদও এগিয়ে আসতে আসতে ব্যাট উচিয়ে কিছু একটা যেন বলেন। দুজনই মুখোমুখি হন। শেহজাদকে ধাক্কা মারেন ওয়াহাব রিয়াজ। দ্রুতই ঘটনা সামাল দিতে এগিয়ে আসেন পেশোয়ারের ফিল্ডাররা ও শেহজাদের সঙ্গী আসাদ শফিক।

বাজে আচরণের কারণে রোববার দুজনকেই জরিমানা করে পিসিবি।

Reneta

দুই পাকিস্তানি ক্রিকেটারের হাতাহাতির ম্যাচে জিতেছে ওয়াহাব রিয়াজের পেশোয়ার জালমি। এদিন অবশ্য পেশোয়ারের হয়ে মাঠে নামেননি ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকা বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। অবশ্য তাকে ছাড়াই ৮ উইকেটের দারুণ জয় পেয়েছে জালমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিএসএল ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি।

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

আগস্ট ২, ২০২৬

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT