চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড় ধসে ৫ জেলায় মৃতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৭
বাংলাদেশ
A A
রাঙামাটি

রাঙামাটিতে পাহাড় ধস

টানা বৃষ্টির ফলে পাহাড় ধসে রাঙামাটি সহ ৫ জেলায় মৃতের সংখ্যা ১শ’ ৪৪ জনে দাঁড়িয়েছে। আর এখনও হাসপাতালে ভর্তি আছেন কমপক্ষে ৮০ জন। এ ঘটনায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মধ্যে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।

পাহাড়ে গাছ কমে যাওয়ায় রোববার থেকে ভারি বৃষ্টিপাত চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ে ধস ডেকে আনে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সঙ্গে রাতে চট্টগাম থেকে যাওয়া ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা শিমুলতলী, বেদবেদি এবং শহরের বিভিন্ন স্পটে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

৭টি কমিটি গঠন করে ক্ষয়ক্ষতি নিরূপণসহ ক্ষতিগ্রস্তদের জরুরি ও দীর্ঘমেয়াদী সহায়তার চেষ্টা চলছে। জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক ও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ১০টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরতে চাচ্ছেন না স্থানীয়রা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ সরকারি ঊর্ধ্বতন প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে ত্রাণ তৎপরতা জোরদারের নির্দেশ দেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাঙামাটি সীমান্ত ঘেঁষা ইউনিয়ন রাজানগর ইসলামপুরে স্থানীয়ভাবে উদ্ধার অভিযান চলছে। জেলা প্রশাসন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বাস করা প্রায় ৩ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT