চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্লা‌মেন্ট নির্বাচনে যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রায় ৫০ মিলিয়ন ভোটার ৬’শ ৫০ আসনে প্রতিনিধি নির্বাচন করতে ভোট দেবেন।

জনমত জরিপগুলো বলছে, এবারে নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি ও এড মিলিব্যান্ডের লেবার পার্টির মধ্যে।

নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রিটেনের নির্বাচনী ইতিহাসে অভিবাসী প্রার্থী নিয়ে এর আগে এতো মাতামাতি হয়নি।

Banglabid

বাংলাদেশী বংশোদ্ভূত ১১ জনের মধ্যে ৭ জনই লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনমত জরিপে এদের মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে আছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী, বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম বৃটিশ এমপি রুশনারা আলী ও রুপা হক।

এই তিন হেভিওয়েট প্রার্থী ছাড়াও লেবার পার্টির প্রার্থী হয়েছেন মিরিনা আহমেদ, আনওয়ার বাবুল মিয়া, আলী আখলাকুল এবং এমরান হোসাইন।

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী হয়েছেন মিনা রহমান। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আশিক আহমেদ, মোহাম্মদ সুলতান ও সাদিক চৌধুরী।

Reneta

এবারের নির্বাচনে প্রচারের মূল ইস্যু ছিলো অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ ও স্বাস্থ্যসেবার উন্নয়ন। কয়েক দশকের মধ্যে এবারই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। জনমত জরিপগুলো সেরকমই আভাস দিচ্ছে। জনমত জরিপ অনুযায়ি ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির সঙ্গে এড মিলিব্যান্ডের লেবার পার্টির মধ্যে মূল লড়াই হবে। গার্ডিয়ানের চালানো জরিপে দেখা যায়, দুইদলই ৩৫ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে রয়েছে।

৬’শ ৫০ আসনের মধ্যে কনজারভেটিভরা ২৭৩টির কাছাকাছি আসন পেতে পারে। লেবার পার্টি পেতে পারে ২৬৯টির মতো আসন।তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বিই আশাবাদী।

ক্যামেরন বলেছেন, পাঁচ বছরে দেশ অনেক এগিয়েছে, এখনও তার অনেক কিছু করার আছে। আর মিলিব্যান্ড বলেছেন, জনগণ তার দলকেই বেছে নেবেন।

যুক্তরাজ্যে সরকার গঠনের জন্য ৩শ’ ২৬টি আসনের প্রয়োজন। সেক্ষেত্রে ছোট দলগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্য স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)কে তুরুপের তাস হিসেবে বিবেচনা করা হচ্ছে। জরিপ অনুযায়ি স্কটল্যান্ড থেকে দলটির প্রায় ৫৬টি আসন পাওয়ার সম্ভাবনা আছে। জোট হলে কনজারভেটিভ বিরোধী জোট সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটেনে নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০১৬ সালে আসছে ওকুলাস ভিআর হেডসেট

পরবর্তী

মেসিকে রোখা অসম্ভব

পরবর্তী

মেসিকে রোখা অসম্ভব

'সীমান্ত চুক্তিতে দু’দেশেরই লাভ'

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে একই পরিবারের চারজনের মৃত্যুর রহস্য ঘনীভূত, আটক ৩

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

দূতাবাসে হুমকি দেওয়া চক্রের সঙ্গে চিকিৎসকদের হামলাকারীদের সম্পর্ক নেই: ডিবি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT