‘দ্যা রিফ্ট’ নামের বহুল প্রত্যাশিত হেডসেটটি ২০১৬ সালের শুরুর দিকেই বাজারে আসবে। ভার্চুয়াল রিয়ারিটি ফার্ম ওকুলাস ভিআর এ তথ্য জানিয়েছে।
এখনও পর্যন্ত এই হেডসেটটি শুধুমাত্র ভিডিও গেম তৈরিকারক প্রতিষ্ঠানের ডেভেলপারদের কাছেই বিক্রি করা হচ্ছে। হেডসেটটির এই ভার্সনটি এখনও ঠিক হয়নি।
২০১৪ সালে ওকুলাস ভিআরের চূড়ান্ত কোনো পণ্য বাজারে আসার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দু’বিলিয়ন ডলারের বিনিময়ে ফার্মটিকে কিনে নেয়।
অবশ্য তাইওয়ানের কোম্পানি এইচটিসি ২০১৬ সালের আগেই একই প্রযুক্তির হেডসেট বাজারে আনবে। তবে ওকুলাসের এই হেডসেটটি সনি এবং প্লে-স্টেশনের তৈরিকৃত হেডসেটগুলোর সাথে প্রতিযোগীতা করবে বলে ধারণা করা হচ্ছে।
ওকুলাস রিফ্ট হেডফোনগুলো মূলত থ্রিডি ভিউ তৈরি করে। তবে তা থ্রিডির চেয়ে ভিন্নতর। এটি ব্যবহার করলে সরাসরি চোখের সামনে কম্পিউটারে তৈরি এবং চিত্রায়িত ছবি দুটো একইসাথে দেখতে পাওয়া যাবে।
ব্যবহারকারীরা মাথা নাড়িয়ে তাদের চোখের ভিউ পরিবর্তন করতে সক্ষম হবে। শুধু তাই নয় এর মাধ্যমে প্রতিটি চোখের জন্য অনন্য এবং সমান্তরাল ইমেজ উপস্থাপন করা যায় যেমনটা শুধুমাত্র বাস্তবেই সম্ভব।






