চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পারফর্ম করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেব’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:৩৯ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

‘কোনো সিরিজের চিন্তা আমি করিনি। তবে হ্যাঁ, বিশ্বকাপের স্বপ্ন আমি দেখি। ২০১৫ বিশ্বকাপে ছিলাম না। তখন সাসপেন্ড ছিলাম। তার আগে তিনটা বিশ্বকাপ খেলেছি। তখন থেকেই স্বপ্ন দেখি যেভাবেই হোক পারফরম্যান্স করে আমি ২০১৯ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেব। এটা আমার বিশ্বাস।’

মঙ্গলবার মিরপুরের একটি রেস্তোরায় ক্রিকেট সমর্থকদের আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে এভাবেই বলেন মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ দলের হয়ে আশরাফুল সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৩ সালের ৮মে। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলার পরই থমকে যায় তার ক্যারিয়ার। বিপিএলে ফিক্সিং করে পান নিষেধাজ্ঞা। ৫ বছরের শাস্তির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৩ আগস্ট। আইনগতভাবে বাধা নেই বাংলাদেশ দলের হয়ে খেলতে।

Banglabid

তবে দলে ফিরতে প্রমাণ দিতে হবে সামর্থ্যের। করতে হবে চোখ জুড়ানো ব্যাটিং, ঝরাতে হবে রানের ফল্গুধারা। ৩৪ বছর বয়সী আশরাফুলের বাস্তবতা বুঝতে কষ্ট হচ্ছে না মোটেও। ১ অক্টোবর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। নিজেকে ঝালিয়ে এগিয়ে নেয়ার সুযোগ। লংগার ভার্সন ক্রিকেটে এখনও ডাবল-ট্রিপল মারার স্বপ্ন দেখেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।

‘সিলেকশনের ব্যাপারটি অনেকটা আমার উপরেও। আমি যদি ভালো ক্রিকেট খেলতে পারি, জাতীয় লিগে যদি ২০০-৩০০ মারতে পারি কয়েকটা ইনিংসে, তখন হয়ত বিবেচনায় আসবো যে আমাকে দিয়ে আবার হবে।’

Reneta

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দিনে আশরাফুল ছিলেন যুক্তরাজ্যে। সেখানে সান-ডে ক্রিকেট খেলতে গিয়েছিলেন। লন্ডনে ছিলেন এক মাস। দেশে ফিরে মুক্ত আশরাফুল দেখা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে।

‘তার সাথে দেখা করেছি, সে সবসময় ইতিবাচক। ভালো খেললে আমাকে তারা আরেকটা সুযোগ দেবেন, এটা আমার বিশ্বাস। বাংলাদেশ দলে খেলার লক্ষ্য আছে। তবে আমার প্রথম চ্যালেঞ্জ জাতীয় লিগ। প্রস্তুতি নিচ্ছি দুই মাস ধরে। যেখানেই খেলব, ভাল ক্রিকেট খেলতে চাই। তারপর হয়তবা বিবেচনায় আসব, আমাকে নেবে কী নেবে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯ বিশ্বকাপমোহাম্মদ আশরাফুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

পরবর্তী

‘নাকাব’র বুকিং চলছে, শতাধিক হলে মুক্তির প্রস্তুতি

পরবর্তী

‘নাকাব’র বুকিং চলছে, শতাধিক হলে মুক্তির প্রস্তুতি

‘ফটোগ্রাফি অনেক চ্যালেঞ্জের কাজ’: অ্যালেন খান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT