চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাম চাষে বিপন্ন বন্য প্রাণী

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:১৮ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০১৫
পরিবেশ
A A

ভোজ্য তেল হিসেবে পাম ওয়েলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধারণা করা হচ্ছে আগামী এক দশকের মধ্যে পাম ওয়েলের চাহিদা আরও ৫০ শতাংশ বৃদ্ধি পাবে। তবে বিশ্বের মোট উৎপাদিত পাম ওয়েলের ৮০ শতাংশই উৎপাদিত হয় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায়।

পাম গাছের চাষে করে ওই অঞ্চলের কৃষকদের ভাগ্যেও এসেছে পরিবর্তন। আগে সেখানে দরিদ্র লোকের সংখ্যা বেশি ছিলো। এখন ওই সব দেশের যে সকল অঞ্চলে পামের চাষ হচ্ছে সেখান কার কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

তবে ভাগ্যের পরিবর্তন যতোই হোক পাম চাষ নিয়ে বিতর্ক বাড়ছেই। এক গবেষণায় দেখা গেছে, পাম গাছের চাষ পরিবেশ বান্ধব নয়। এ চাষের ফলে বিপন্ন হতে পারে বন্য প্রাণী।

Banglabid

পাম চাষ ওই অঞ্চলে এতটাই জনপ্রিয় হয়েছে যে পামকে সোনালী ফসল বলা হচ্ছে। এই পাম হতদরিদ্র কৃষকদের তুলে নিয়ে এসেছে মধ্যবিত্তের কাতারে।

এ প্রসঙ্গে পাম ওয়েল জায়ান্ট সিম ডার্বির সিনিয়র ম্যানেজার খাইরুদ্দিন হাসিম বলেন, অবশ্যই পাম আমাদের জন্য সোনালী ফসল। এই ফসল আমাদের অর্থনীতিতে গতি এনেছে।

আগের দিনে এই সকল স্থানে বন্য প্রাণীদের প্রাচুর্য দেখা গেলেও এখন তা বেশ কমে এসেছে। এ জন্য স্থানীয়রা দায়ী করছে পাম বাগানকে। তাদের সাথে কথা বলে জানা যায়, আগের দিনে বনের এই অঞ্চলে উল্লুকসহ প্রচুর বন্য প্রাণী থাকলেও এখন তা কমে এসেছে।

Reneta

পরিবেশবাদী সংগঠন গ্রেট অ্যাপস সার্ভিয়াল পার্টনারশিপের সমন্বয়ক ডাগ ক্রিস এ প্রসঙ্গে বলেন, পাম চাষের ফলে এই অঞ্চলে উল্লুকের পরিমাণ আগের তুলনায় অনেক কমে গেছে। বিশেষ করে উল্লুকসহ অন্যান্য বন্য প্রাণীর বাসস্থান নষ্ট হয়েছে।

পাম চাষের জন্য উজাড় করা হচ্ছে মাইলের পর মাইল প্রাকৃতিক বন। ওই গবেষণায় দেখা গেছে, গত চার দশকে শুধুমাত্র পাম বাগান করার জন্য দেশগুলোর ত্রিশ শতাংশ বন আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে।

তবে পাম গাছ যতোই পরিবেশ বান্ধব না হোক; ইউরোপে দিন দিন পাম তেলর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আর পামের বহুমুখী ব্যবহারও এর জনপ্রিয়তার অন্যতম কারণ।

তেলের পাশাপাশি পামের ফল থেকে প্রস্তুত করা হচ্ছে, সাবান-লিপিস্টিক-পাউরুটি এবং কুকুরের খাবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাম তেলমালয়েশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও বাংলাদেশে স্টুয়ার্ট ল

পরবর্তী

স্পেশাল অলিম্পিক দলকে সাকিবের অভিনন্দন

পরবর্তী

স্পেশাল অলিম্পিক দলকে সাকিবের অভিনন্দন

গাদ্দাফির ছেলেকে নির্যাতনের ভিডিও প্রকাশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT