স্পোর্টস

আবারও বাংলাদেশে স্টুয়ার্ট ল

আবারও বাংলাদেশে স্টুয়ার্ট ল

আবারও বাংলাদেশে আসছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। তবে এ দফায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল কমিটির উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

আগামী বছর অনুষ্ঠেয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়। 

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন একথা জানান।

তিনি জানান, ১৬ সপ্তাহের জন্য অনুর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিতে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসবেন স্টুয়ার্ট ল।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন এই অস্ট্রেলিয়ান তারকা। তার অধীনেই প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিলো বাংলাদেশ।

বিষয়:স্টুয়ার্ট ল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…