অর্থনীতি

পাটের বস্তার কারণে চালের দাম বাড়েনি: পাট প্রতিমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চালের বাজারে পাটের বস্তা দেখা যাচ্ছে, যা দাম বাড়েনি বলে জানানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাটের বস্তা ব্যবহারের কারণে চালের দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা যে অভিযোগ তুলেছেন, তা ডাঁহা মিথ্যা বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তিনি বলেন, পাট শিল্পকে ধ্বংস করতে চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের ভুল বুঝিয়েছে।

বুধবার সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

উর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের করণীয় কি তা জানতে গতকাল মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে চাল ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন খাদ্য, বাণিজ্য ও কৃষিমন্ত্রী।

বৈঠকে চালের দাম বৃদ্ধির পেছনে ফসলহানির পাশাপাশি পাটের বস্তার ব্যবহার করাকে দায়ী করেন ব্যবসায়ীরা। এরপরই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চালের বস্তা হিসাবে পাটের বাধ্যতামূলক ব্যবহার তিন মাসের জন্য শিথিল করার ঘোষণা দেন।

তবে পাটের ব্যবহার তিন মাসের জন্য শিথিল করার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী।

এরপর পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, বিদ্যমান আইন অনুযায়ী পাটপণ্যের ব্যবহার করতে হবে।

এ সময় চালের অস্বাভাবিক মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বিষয়:চাল পাটের বস্তা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…