চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না রুবেলের

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:১৪ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার রুবেল হাস্যোজ্জ্বল মুখে ক্যাপ পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা মানেই পেস সহায়ক উইকেট। বাংলাদেশের টেস্ট দলেও রাখা হয়েছে পাঁচ পেসার। তবে বাকিরা যখন ডু প্লেসিসদের ডেরায় পৌঁছে তিনদিনের প্রস্তুতি ম্যাচে নামতে যাচ্ছেন, স্কোয়াডের অন্যতম পেস-ব্যাটারি রুবেল হোসেন তখনও অপেক্ষায় বিমানে চাপার অনুমতি পাওয়ার। বুধবার বিকেল পর্যন্ত যে সাউথ আফ্রিকার দূতাবাস থেকে সে দেশে প্রবেশের নিরাপত্তা ছাড়পত্র পাননি রুবেল।

ছাড়পত্র জটিলতার সুরাহা না হওয়ায় অনিশ্চয়তা বাড়ছে রুবেলের সাউথ আফ্রিকা যাওয়ার ব্যাপারে। টাইগার পেসারের অপেক্ষা যত বাড়ছে, মূল সিরিজ শুরুর সময় আবার ততই নিকটে আসছে। পচেফস্ট্রমে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ সেপ্টেম্বর।

সাদা পোশাকে নামার আগে বৃহস্পতিবার সাউথ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে নামবেন মুশফিকরা। বেনোনির সাহারা উইলোমুর পার্ক মাঠে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে খেলা। ৯ বছর পর দেশটিতে সফর করা বাংলাদেশের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই আসল চ্যালেঞ্জের। প্রস্তুতি ম্যাচের গুরুত্ব তাতে শতগুণ বাড়ছে। সেই ম্যাচেই কিনা নামার সুযোগ পাচ্ছেন না রুবেল।

Banglabid

রুবেল ইস্যুতে বোর্ড অবশ্য তোড়জোড় করেই ব্যবস্থা গ্রহণ করছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন, ‘রুবেলেরসহ বাংলাদেশ দলের সব সদস্যের ভিসা কলম্বো থেকে নিয়ে আসা হয়েছিল। তবে যে দেশে যাবে তাদের একটা ছাড়পত্র নিয়ে বিমানে ওঠার বিধানও আছে। রুবেলের ক্লিয়ারেন্স আসেনি বলে যেতে পারেনি। আমরা বিষয়টা সাউথ আফ্রিকা ক্রিকেটকে জানিয়েছি। তারা সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছে। ক্লিয়ারেন্স এলেই সে যেতে পারবে।’

‘রুবেল হোসেন’ নামের এক বাংলাদেশি সাউথ আফ্রিকার ইমিগ্রেশনের কালো তালিকাভুক্ত। সেই ব্যক্তির নামের সঙ্গে জন্মতারিখও মিলে যাওয়ায় জটিলতা তৈরি হয়েছে। ১৬ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে এমিরেটস এয়ারলাইন্স কর্তৃপক্ষ রুবেলকে বিমানে তুলতে অস্বীকৃতি জানায়। দলের সবাই চলে গেলেও তাই বাসায় ফিরে আসেন টাইগার পেসার।

বিসিবি এখন প্রমাণের চেষ্টা করছে, সাউথ আফ্রিকা যে রুবেল হোসেনের কথা বলছে ক্রিকেটার রুবেল হোসেন সেই ব্যক্তি নন। নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরণের সমস্যার উদ্ভব যেন আর না হয় সেজন্য বিশেষভাবে যাচাই-বাছাই করছে সাউথ আফ্রিকার দূতাবাস।

Reneta

কবে নাগাদ জটিলতার অবসান হবে সেটি অবশ্য স্পষ্ট করে জানাতে পারলেন না নিজামউদ্দিন চৌধুরীও, ‘এ ধরনের বিষয়ের জন্য কোনও সময় নির্ধারণ করা থাকে না। যখন ক্লিয়ারেন্স আসবে, তখন দ্রুততম সময়ের মধ্যেই রুবেলকে ফ্লাইটে তুলে দেয়ার চেষ্টা করব আমরা।’

মূল সিরিজ শুরু হতে হাতে সময় মাত্র এক সপ্তাহ। বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, রুবেলের বিষয়ে আরেকটু অপেক্ষা করতে হবে। চেষ্টা চলছে। তবে আগামী দুদিনের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় বিকল্প নিয়েও ভাবতে পারে বিসিবি। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের চাওয়াকে প্রাধান্য দেয়া হবে। তারা যদি চায় বিকল্প পাঠাবে বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন অবশ্য সাউথ আফ্রিকাতেই আছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর ৬ দফায় রোহিঙ্গা সমস্যা সমাধানের গাইডলাইন

পরবর্তী

চোখের সামনে মেয়ের গণধর্ষণ দেখেছি: রোহিঙ্গা শরণার্থী কাসিম

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চোখের সামনে মেয়ের গণধর্ষণ দেখেছি: রোহিঙ্গা শরণার্থী কাসিম

ডিএমপি কর্মকর্তাদের বৈঠক, তাজিয়া মিছিলে অংশগ্রহণের নিয়ম আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাজিয়া মিছিলে কোন পাইক অংশ নিতে পারবে না: ডিএমপি

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT