চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাচার হওয়া টাকা দেশে ফিরবে বলে হাইকোর্টের আশাবাদ

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:০১ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২২
- সেমি লিড, আদালত
A A

দেশ থেকে পাচার হওয়া টাকা দেশেই ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে হাইকোর্ট বলেছেন, ‘দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। ভালো থাকার জন্যই দেশটা স্বাধীন হয়েছে।’

সুইস ব্যাংকে অর্থ জমাকারীদের বিষয়ে দেয়া প্রতিবেদন নাম-পদবি ছাড়া দাখিল করায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস হাইকোর্টের তলবে হাজির হয়ে বুধবার দু:খ প্রকাশ করে ক্ষমা চাওয়ার সময় আদালত একথা বলেন।

এসময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে উদ্দেশ্য করে বলেন, একেবারে দায়সারাভাবে গতকাল প্রতিবেদনটি আদালতে জমা দিয়েছেন। নাম-পদবি ছাড়া একটা প্রতিবেদন উচ্চ আদালতে দিয়ে দিলেন এটা কি ‘ক্যালাসনেস’ না? আপনি আজ দু:খ প্রকাশ করে ক্ষমা চাইছে, আমরা এবার ক্ষমা করছি। কিন্তু ভবিষ্যতের জন্য আপনাদের সতর্ক হতে হবে।’

Banglabid

একপর্যায়ে হাইকোর্ট বলেন, ‘আমরা বিশ্বাস করি দেশ থেকে পাচার হওয়া টাকা দেশেই ফিরে আসবে। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। ভালো থাকার জন্যই এদেশটা স্বাধীন হয়েছে।’

এসময় হাইকোর্ট বলেন, ‘আমরা সবাই আন্তরিক ভাবে কাজ করলে এদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবেই।’

হাইকোর্ট আরও বলেন, ‘মানি লন্ডারিংয়ের মত অপরাধ এদেশ থেকে কমাতেই হবে। আমরা সিঙ্গাপুর থেকে ভালো হতে চাই। যদিও এখন আমরা ভালো আছি।’

Reneta

একপর্যায়ে হাইকোর্ট মানি লন্ডারিং প্রতিরোধে সেল গঠন এবং বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে অর্থ জমাকারী বাংলাদেশীদের দের তথ্য চাওয়া-পাওয়ার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে জমা দিতে বিএফআইইউ প্রধানের প্রতি নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। আর দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাকাদুদকবিএফআইইউহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পানিতে ডুবে ৩১ মাসে ২ হাজার ৫৬৮ শিশুর মৃত্যু

পরবর্তী

অভিনেতা সাগর হুদাকে হারিয়ে নাট্যাঙ্গনে শোকের ছায়া

পরবর্তী
অভিনেতা সাগর হুদার ছবি, শোকের ছায়া নাট্যাঙ্গনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা সাগর হুদাকে হারিয়ে নাট্যাঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশ U-17 ফুটবল দল নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT