চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটকে মুখরিত বান্দরবান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৬
অন্যান্য
A A

নির্মল বাতাস, পাহাড় আর ঝরণার সাথে নিবিড় অরণ্যের এক অনন্য নিসর্গ পার্বত্য চট্টগ্রামের বান্দরবান। এরই টানে প্রতিবছর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরি ও অন্য পর্যটন স্পটগুলো ঘুরে বেড়ান দেশী-বিদেশী পর্যটকরা।

বান্দরবানের পাহাড় লেক আর ঝরণার অপরূপ বৈচিত্র্য হাতছানি দেয় ভ্রমণপিপাসু প্রকৃতি প্রেমীদের। নীলগিরির আকাশ ছোঁয়ার স্বাদ, লেক আর ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য নিয়ে নীলাচল, মেঘলা কিংবা নাফাকূমের ঝরণা ধারা যেন উদাস করে মানুষকে ।

প্রকৃতির এই উজার করা সৌন্দর্য দেখতে পর্যটকে এখন মুখরিত বিনোদন স্পটগুলো। পৌষের প্রথম দিকে শুরু হওয়া পর্যটকের এই ঢল মাঘ-ফাল্গুন পর্যন্ত চলবে বলে আশা হোটেল-মোটেল ব্যবসায়ীদের।

পর্যটকদের নিরাপত্তায় সজাগ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।তাদের ঘুরে বেড়ানো স্বাচ্ছন্দ্য করতে বিনোদন স্পটগুলোর আশেপাশে মোতায়েন রয়েছে পোষাকে ও সাদা পোষাকের অতিরিক্ত পুলিশ।

বান্দরবানের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, ‘পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’।

বান্দরবানের সৌন্দর্যকে আরও হৃদয়গ্রাহী করতে সরকার নতুন নতুন পর্যটন স্পট স্থাপন করছে বলে জানান জেলা প্রশাসক মো: মিজানুল হক চৌধুরী।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও পর্যটন স্পটগুলো আরো গোছানো হলে কক্সবাজারের পাশাপাশি বান্দরবানেও দেশী বিদেশী পর্যটকের আগমন বাড়বে বলে আশা করছেন পর্যটন শিল্পে সংশ্লিষ্ট পাহাড়ী মানুষ।

ট্যাগ: নীলাচলপর্যটনবান্দরবান-পর্যটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আখেরি মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল

পরবর্তী

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪৩

পরবর্তী

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪৩

বিতর্ক এড়াতে টিউলিপের নতুন প্রস্তাব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT