চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আখেরি মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল

চকোর মালিথা চকোর মালিথা
৭:৩৫ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তুরাগ তীরে মুসলমানদের ২য় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং দেশের শান্তি কামনা করবেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

কুয়াশার চাদর ভেদ করে পূব আকাশে যখন সূর্যের দেখা দেয়ার চেষ্টা, ভিড় ঠেলে তখন টংগীর দিকে যাওয়ার চেষ্টা মুসল্লিদের।

এভাবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে বেলা বাড়ার আগেই ঢল নেমেছে মানুষের। আখেরি মোনাজাতকে ঘিরে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।

ভোর থেকেই মহাখালি-টংগী-গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছে মানুষ।

মাঠ ভরে গেলে মুসল্লিরা আশে পাশের রাস্তা, বাড়ির ছাদ, নদীর পাড়েও অবস্থান নেন। চলছে সমাপনী হেদায়েতী বয়ান।

তাবলীগ জামাতের দিল্লী মারাকজের সূরা সদস্য মওলানা মোহাম্মদ সাদ যোহরের আগে মুসল্লিদের আমন্ত্রণ জানাবেন আখেরি মোনাজাতে অংশ নিতে। এরপর শুরু হবে মোনাজাত। বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় শুরু হবে আখেরি মোনাজাতে।

Reneta

৪ দিন বিরতি দিয়ে ১৬ জেলার মুসল্লিদের জন্যে ১৫ জানুয়ারি শুরু হবে ২য় পর্বের বিশ্ব ইজতেমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখেরি মোনাজাতবিশ্ব ইজতেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT