চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটকদের মদ খাওয়ার লাইসেন্স দিবে দুবাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দুবাইয়ে বিদেশি পর্যটকদের মদ কেনার নিয়ম শিথিল করেছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে যেখানে মদ কেনা ও পানের জন্য পর্যটকদের নির্দিষ্ট স্থানে যেতে হতো, এখন তারা অনুমতিপ্রাপ্ত দোকান থেকেই তা কিনতে পারবেন।

ব্রিটিশ সংবাদ ইন্ডিপেন্ডেন্ট জানায়, দুবাইয়ে পর্যটকরা প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক বিপণন কেন্দ্র (এমএমআই) কিংবা আফ্রিকা বা পূর্বাঞ্চলীয় দেশগুলোর দোকান থেকে মদ কেনার অনুমতি পেয়েছে। ২১ বছরের বেশি যেকোন অমুসলিম পর্যটকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

এর আগে মদ কেনা ও খাওয়ার জন্য শুধুমাত্র হোটেল বা রেস্টুরেন্টে যেতে হতো পর্যটকদের। কিন্তু এখন কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা ওইসব দোকান থেকে মদ কিনতে পারবেন। এক্ষেত্রে পর্যটকদের লাইসেন্সের প্রয়োজন হবে।

তবে এই লাইসেন্সের জন্য পর্যটকদের কোন ফি দিতে হবে না। দুবাইয়ে মদ বিক্রির অনুমতি পাওয়া দোকান থেকেই তারা লাইসেন্স নিতে পারবেন। এর জন্য আবেদন করতে হবে। আবেদনের সময় তাদের পাসপোর্ট দেখাতে হবে, একটি ফরম পূরণ করতে হবে এবং তারা যে আরব আমিরাতের বাসিন্দা নন এবং মদ কেনা ও পানের ক্ষেত্রে নিয়ম মেনে চলবেন সেই মর্মে একটি অফিসিয়াল ছাড়পত্রে স্বাক্ষর করতে হবে।

দোকানগুলো লাইসেন্স নেয়া পর্যটকদের পাসপোর্ট ও ভিসার কপি রেখে দিবে। সেইসঙ্গে দুবাইয়ে মদ পানের দায়দায়িত্ব সংশ্লিষ্ট নির্দেশিকা প্রদান করবে।

দুবাইয়ে এই লাইসেন্সের মেয়াদ থাকবে ৩০ দিন। তবে কেউ যদি দুবাইয়ে এর চেয়েও বেশি দিন থাকতে চান তবে তাকে লাইন্সের মেয়াদ বাড়িয়ে নিতে হবে।
এই লাইসেন্স পর্যটকদের মদ কেনার ও পানের ক্ষেত্রে সুবিধা দিলেও সংযুক্ত আরব আমিরাতে মদ পানের ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর থেকেই এ বিষয়ে সতর্ক নির্দেশনা জারি করা আছে।
ট্যাগ: দুবাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নে সজাগ থাকার পরামর্শ বিএফআইইউ’র

পরবর্তী

‘যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে’

পরবর্তী
রাষ্ট্রদ্রোহ মামলা-প্রিয়া সাহা-বিচ্ছিন্ন ঘটনা

‘যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে’

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিতের মৃত্যু

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT