চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পর্তুগাল-উরুগুয়ে মানেই রোনালদো-সুয়ারেজ নয়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ২৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজের দ্বৈরথ ছাপিয়ে পর্তুগাল এবং উরুগুয়ে ম্যাচ দারুণ এক লড়াই উপহার দেবে। এমনটাই বলছেন পর্তুগিজ ডিফেন্ডার ব্রুনো আলভেজ।

সোচিতে শনিবার বাংলাদেশ সময় রাত ১২টায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গ্রুপ ‘এ’ সেরা উরুগুয়ের মুখোমুখি হবে গ্রুপ ‘বি’ রানার্সআপ পর্তুগালের।

সেই ম্যাচ ছাপিয়ে ফুটবল ভক্তদের চায়ের কাপে ঝড় তুলছে রোনালদো ও সুয়ারেজের দ্বৈরথ। ক্লাব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলায় দুজন দুজনের শক্তি-দুর্বলতা জানেন ভালমতোই।

ক্লাব ফুটবলের ফর্ম বিশ্বকাপেও টেনে এনেছেন রোনালদো-সুয়ারেজ। গ্রুপপর্বে মোট ৫ গোল করেছে পর্তুগাল, যার ৪টিই রোনালদোর। উরুগুয়ের হয়ে সুয়ারেজের গোল ২টি।

গ্রুপে তিন ম্যাচেই জিতেছে উরুগুয়ে। যার মধ্যে আছে স্বাগতিক রাশিয়াকে ৩-০তে উড়িয়ে দেয়া ম্যাচও। এ বিশ্বকাপে এখন পর্যন্ত গোল হজম না করা দলটির নামও উরুগুয়ে।

রোনালদো-সুয়ারেজ নিয়ে মেতে না থেকে দুই দলের খেলায় মনোযোগ দিতে পরামর্শ পর্তুগিজ ডিফেন্ডার আলভেজের, ‘আমি মনে করি না এটা কেবল সুয়ারেজ আর রোনালদোর লড়াই। এটা উরুগুয়ে ও পর্তুগাল নামক দুই দলের খেলা। আমরা এই ম্যাচটা জিততে সবকিছু করতে পারি।’

ইরানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পর্তুগিজরা। ম্যাচের ফলাফল ছাপিয়ে রোনালদোর পেনাল্টি মিস আর ইরানি খেলোয়াড়কে কনুই মেরে হলুদ কার্ড দেখায় চলছে সিআর সেভেনের সমালোচনা। অনেক ফুটবল বিশ্লেষকের যুক্তি রেফারির কল্যাণে লাল কার্ড থেকে বেঁচে গেছেন পর্তুগিজ অধিনায়ক!

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে এসব ভুলত্রুটি কাটিয়ে ওঠার বিকল্প দেখছেন না আলভেজ। শনিবারের ম্যাচে সর্বোচ্চটা দিয়েই লড়াই করার প্রত্যয় তার, ‘এখন থেকে প্রত্যেক পর্বে আমাদের উন্নতি করতে হবে। আমি বিশ্বাস করি আমরা জিতবো। তবে আমাদের মাথাও ঠাণ্ডা রাখতে হবে, আমরা তখনই জিতবো যখন আমরা জেতার জন্য খেলবো। আমার বিশ্বাস আমরা ভালোই খেলবো।’

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবিতে শিক্ষকদের একাংশের প্রতিরোধে সিনেট অধিবেশন বাতিল

পরবর্তী

আর্জেন্টিনার আরেক সমস্যা ‘হলুদ কার্ড’

পরবর্তী

আর্জেন্টিনার আরেক সমস্যা ‘হলুদ কার্ড’

শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT