চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচালক ঢাকায়, শুটিং চলছে নেপালে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
বিনোদন
A A

পরিচালককে বলা হয় ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। আরেকভাবে বললে, সিনেমা একটি ডিরেক্টিরিয়ার মিডিয়া। নির্মাতা তার মনের নান্দনিকতা মিশিয়ে ছবি নির্মাণ করেন। অথচ, ঢাকাই সিনেমায় প্রায়শই ঘটে এর উল্টো!

এমনই উল্টোচিত্রের খবর পেয়েছে চ্যানেল আই অনলাইন। সাম্প্রতিক সময়ে পাওয়া একটি খবরে দেখা গেছে, পরিচালক আছেন ঢাকায়, কিন্তু নায়ক-নায়িকা ও ইউনিটের অন্যান্যরা মিলে শুটিং করছেন নেপালে!

ঘটনা এমনটাই ঘটেছে চিত্রপরিচালক ওয়াজেদ আলী সুমন এবং তার ছবি ‘মনে রেখো’র ক্ষেত্রে।

Banglabid

গেল ১৬ মার্চ থেকে নেপালের বিভিন্ন লোকেশনে এই ছবির চারটি গানের শুটিং শুরু হয়। সেখানে আছেন কলকাতার নায়ক বনি ও বাংলাদেশের মাহিয়া মাহি। গানগুলোর কোরিওগ্রাফি করছেন বলিউডের আদিল শেখ। তিনি নিজেও সেখানে উপস্থিত আছেন। কিন্তু ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন আছেন ঢাকায়!

আজ (সোমবার) বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন: শুটিং ইউনিট নেপালে আছে, আমি ঢাকায় আছি। তিনি বলেন, গানের কোরিওগ্রাফি করছেন আদিল শেখ। তার সঙ্গে আমার লোক রয়েছে। আমি সব বুঝিয়ে দিয়েছি। গানের গল্প, ফ্রেম সব তার জানা আছে, আমি না থাকলেও অসুবিধে নেই।

আপনি ছবির পরিচালক। সেখানে উপস্থিত না থাকলে কীভাবে হয়?-প্রশ্নে ‘সুইটহার্ট’ ছবির এই নির্মাতার ভাষ্য: গানের শুটিংয়ে পরিচালক না গেলেও চলে! আর আদিল শেখকে আমি আমার চাওয়াটা জানিয়েছি। তিনি ঠিকমত কাজ করছেন। গানের শুটিং চলছে, এটা কোরিওগ্রাফারের ব্যাপার। এতে করে ছবির কোনো অসুবিধে হওয়ার কথা না।

Reneta

খোঁজ নিয়ে জানা গেছে, আজ (সোমবার) মাহি-বনি দুজনে নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় শুটিং করছেন। জানা যায়, চারটি গানের শুটিং শেষ করে মাহি ও পুরো ইউনিট দেশে ফিরবেন ২২ মার্চ। ‘মনে রেখো’ ছবিটি প্রযোজনা করছে হার্টবিট কথাচিত্র। প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তির সঙ্গে কেন পরিচালক দেশে থাকার পরেও নেপালে শুটিং হচ্ছে জানার চেষ্টা করলে কেউ সাড়া দেননি।

গেল বছরের মার্চে ছবির শুটিং হয়েছিল। এরপর ওয়ার্ক পারমিট ও শিডিউল জটিলতায় কয়েক দফায় এই ছবি নির্মাণ কাজ থেমে থাকে। ‘মনে রেখো’র কাহিনী লিখেছেন দিল মোহাম্মদ দিল। মাহি-বনি ছাড়াও অভিনয় করছেন জয়ী, সোহেল, মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ। এদিকে পরিচালক ছাড়াই ছবির দৃশ্য ধারণের বিষয়টি নিয়ে খোলাখুলি সমালোচনা করছেন অনেক সিনেমা প্রিয় মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস ওয়াজেদ আলী সুমনবনিমনে রেখোমাহিলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

চলছে চার দিনব্যাপী দ্বিতীয় সিলেট চলচ্চিত্র উৎসব

পরবর্তী

পৃথিবী দেখার জন্য টাকা জমিয়েছি : নাজমুন নাহার সোহাগী

পরবর্তী

পৃথিবী দেখার জন্য টাকা জমিয়েছি : নাজমুন নাহার সোহাগী

কফিন বয়ে আনলো স্বজনদের অনন্ত কান্না

সর্বশেষ

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT