চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
বাংলাদেশ
A A

পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ সম্মেলনে নিজের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা অর্জন করতে চাই এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে আরো সহযোগিতামূলক সম্পর্ক বাড়াতে একসঙ্গে কাজ করতে চাই।

আইএইএ’র  উচিত তার সদস্য দেশগুলোর প্রতি আরো বেশি সহযোগিতার হাত বাড়ানো বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর প্রতি। সেক্ষেত্রে আরো বেশি দক্ষতা তৈরি করা, উন্নয়নশীল দেশগুলোতে প্রযুক্তি সরবরাহ করা সবচেয়ে বেশি কাজে আসবে।

তিনি বলেন, পরমাণু প্রযুক্তির আরো শান্তিপূর্ণ ব্যবহারের জন্য আইএইএ এবং অন্যান্য আন্তর্জাতিক সঙ্গীদের সঙ্গে একসাথে কাজ করতে চায় বাংলাদেশ। কেননা বাংলাদেশ আরো দৃঢ়ভাবে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণের পক্ষে।

আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ’র সম্মেলনে যোগ দিতে দু’দিনের সফরে ভিয়েনায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার পর বাংলাদেশের কোন সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার এটিই প্রথম ভিয়েনা সফর।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার টেকনিক্যাল সহযোগিতা কর্মসূচি : ৬০ বছর পেরিয়ে উন্নয়নে আবদান ’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

ট্যাগ: আইএইএপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোরা’র তাণ্ডবে মৃতের সংখ্যা বাড়ছে

পরবর্তী

রাহানেকে ‘জাদু’ দেখালেন মোস্তাফিজ

পরবর্তী

রাহানেকে ‘জাদু’ দেখালেন মোস্তাফিজ

মোরায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে খালেদা জিয়ার টুইট

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT