চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরমব্রত আবার পরিচালক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৭
বিনোদন
A A
কলকাতা থেকে ঢাকা আসার সময় উড়োজাহাজে কালিকাপ্রসাদ ভট্টাচার্য ও পরমব্রত চট্টোপাধ্যায়

কলকাতা থেকে ঢাকা আসার সময় উড়োজাহাজে কালিকাপ্রসাদ ভট্টাচার্য ও পরমব্রত চট্টোপাধ্যায়

‘জিও কাকা’, ‘হাওয়া বদল’ আর ‘লড়াই’। এই তিনটি ছবির পরিচালক ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়। তিনটিতেই আছে সাফল্য। তৃতীয়টি মুক্তি পেয়েছে তাও প্রায় বছর দুয়েক হলো। আর ক্যামেরার পেছনে দাঁড়াননি। কারণ অভিনয় করেই নিজের জন্য এতটুকু সময় পাচ্ছেন না। এখন তিনি কাজ করছেন বাংলাদেশ–ভারতের যৌথ প্রযোজনার একটি ছবিতে। তবে আবার ক্যামেরার পেছনে দাঁড়াচ্ছেন পরমব্রত।

ভারতীয় সংবাদ মাধ্যমকে পরমব্রত জানিয়েছেন, ‘ছবির শুটিংয়ের জন্য সময় পাচ্ছি না। স্ক্রিপ্ট তৈরি আছে। শুধু ফ্লোরে যাওয়ার অপেক্ষা। এবার মে কিংবা জুন মাসেই শুটিং শুরু করে দেব।’

আজ বুধবার সকালে ঢাকায় এসেছেন তিনি। শুক্রবার এখানে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘ভুবন মাঝি’। পরিচালক ফাখরুল আরিফীন খান জানিয়েছেন, আজ সকালে সংগীতশিল্পী কালিকাপ্রসাদ আর পরমব্রত ঢাকায় এসে পৌঁছেছেন। সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেবেন তারা।

Banglabid

‘ভুবন মাঝি’ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, মামুনুর রশীদ, শুভাশীষ ভৌমিক, কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার প্রমুখ। সরকারি অনুদানে তৈরি হলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ছবিটির সহ–প্রযোজক রি​ফলেক্ট মিডিয়া কমিউনিকেশন লি.।

৩ মার্চ সন্ধ্যায় কলকাতায় ফিরে যাবেন পরমব্রত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরমব্রত চট্টোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT