চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগের মিছিলে এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পদত্যাগের মিছিলে যোগ দিলেন কংগ্রেসের আরেক নেতা। দলের সভাপতি রাহুল গান্ধীর পথ ধরে রোববার পদত্যাগের ঘোষণা দেন সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

একইদিন পদত্যাগের ঘোষণা দেন কংগ্রেসের মুম্বাই প্রধান মিলন্দ দেওরা। মিলিন্দ দেওরার পদত্যাগের কয়েক ঘণ্টা পরই একই ঘোষণা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এক টুইট বার্তায় জ্যোতিরাদিত্য বলেন, ‘জনগণের রায় মেনে নিয়ে ও নিজের কাঁধে পরাজয়ের ভার নিয়ে আমি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার প্রতি ভরসা রাখায় দলের জন্য কাজ করার সুযোগ দেয়ার জন্য তার প্রতি আমি কৃতজ্ঞ।’

এনডিটিভি জানায়, লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী উত্তর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। কিন্তু ওই রাজ্যে মাত্র ১টি আসনে জয় পায় কংগ্রেস। সেখানে উত্তর প্রদেশের মোট ৮০টি আসনের মধ্যে ৬২টিতে জয়লাভ করে বিজেপি।

এছাড়াও কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আমেথিতে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। এই হারে অস্বস্তিতে পড়ে কংগ্রেস।

পুরো দেশেই ফলাফল খারাপ হয় কংগ্রেসের। ৫৪৩টি আসনের মধ্যে মাত্র ৫২টি আসনে জয়লাভ করে কংগ্রেস। পরাজয়ের দায় কাঁধে নিয়ে কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী।

গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দিয়ে রাহুল গান্ধী টুইটে লেখেন, ‘কংগ্রেসের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। কিন্তু আমি আর কংগ্রেসের সভাপতির পদে থাকছি না। আগামী এক সপ্তাহের মধ্যে কংগ্রেসের সভাপতির পদে নতুন মুখ পছন্দ করা হবে।’

ট্যাগ: কংগ্রেসজ্যোতিরাদিত্য সিন্ধিয়াপদত্যাগভারতরাহুল গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি

পরবর্তী

নড়াইলে পাগলা কুকুর আতঙ্ক

পরবর্তী
নরসিংদী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে পাগলা কুকুর আতঙ্ক

করোনা

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেন প্রত্যাহার নয়: হাইকোর্ট

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT