চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পণ্য মজুদ করলে তা নদীতে ফেলে দিতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
অর্থনীতি
A A
বাণিজ্যমন্ত্রী ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

দেশে নিত্য-প্রয়োজনীয় পণ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরবরাহ কয়েকগুণ বেশি থাকায় রমজানে এসব পণ্যের কোনও সংকট হবে না, দামও বাড়বে না। আর কেউ যদি পণ্য মজুদ করে তা রমজানের পর নদীতে ফেলে দিতে হবে।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য পরিস্থিতি’ সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব কথা।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্য-প্রয়োজনীয় পণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই। আসন্ন রমজানে এসব পণ্যের সংকট হবে না। একইসাথে চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কয়েকগুণ বেশি রয়েছে। তাই পণ্যের দাম বাড়ারও কোন কারণ নেই।

Banglabid

ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে তোফায়েল আহমেদ বলেন, রমজানে যেসব ব্যবসায়ী নিত্য-প্রয়োজনীয় দ্রব্য মজুদ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় ব্যবসায়ীরা রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে দিনের বেলায় রাজধানীতে পণ্য বোঝাই ট্রাক প্রবেশের সুযোগ চান।

বাণিজ্যমন্ত্রী এ বিষয়টি বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘রমজানের পর যাতে লোকজন সুনাম করে, রমজানে সব কিছুর দাম নিয়ন্ত্রণে ছিলো, স্বাভাবিক ছিলো। অন্তত এ সুনামটুকু আমরা অর্জন করতে চাই।’

Reneta

রমজান উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় পণ্য অতিরিক্ত আমদানি করা হয়েছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘এ বছর কেউ কোনও পণ্য মজুদ করবে না। কারণ, চাহিদার তুলনায় সব পণ্যের সরবরাহ বেশি। তাই কেউ মজুত করলে রোজার পর নদীতে ফেলে দিতে হবে।’

বাণিজ্যমন্ত্রী সরকার এবং ব্যবসায়ীদের একই পরিবারের সদস্য হিসেবে অভিহিত করে বলেন, ‘আমরা একে অপরের ভাই। আপনাদের প্রতি অনুরোধ, রোজার মাসে যেন কোনও দুর্নাম না হয়,বরং সুনাম অর্জন করতে পারি,সে বিষয়ে সরকারকে সহযোগিতা করুন। আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ী সবাই মুনাফা করবেন। তবে তা যেন সহনীয় মাত্রায় থাকে।’

বৈঠকে বাণিজ্য সচিব শুভাশিস বসু, খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমেদ, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান, অর্থ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

সিলেটে মা-ছেলের লাশ উদ্ধার

পরবর্তী

বিসিএলের চতুর্থ রাউন্ড ১০ এপ্রিল

পরবর্তী

বিসিএলের চতুর্থ রাউন্ড ১০ এপ্রিল

প্রচারে আসছে জোভান-উর্মিলার সম্পর্ক

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT