চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পছন্দে’র হাথুরুকে নিয়ে মুখ খুলছে না শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

কোচ হিসেবে এই মুহূর্তে হাথুরুসিংহেই শ্রীলঙ্কার প্রথম পছন্দ। এই কথা স্বীকার করলেও কোচ হওয়ার ব্যাপারে তার সঙ্গে আলোচনা কতদূর গড়িয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে দেশটির কর্মকর্তারা। বুধবার কলম্বোয় লঙ্কান ক্রীড়ামন্ত্রীর কাছে হাথুরুসিংহে সম্পর্কে জানতে চান সাংবাদিকরা। সেখানেও একই রকম আচরণ করেন বোর্ডের অনেক কিছু দেখভাল করা মন্ত্রী।

বাংলাদেশের সাউথ আফ্রিকা সফরের সময়ই বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেন হাথুরুসিংহে। এই খবর জানা যায় ৯ নভেম্বর। একই দিন ক্রিকইনফো জানায়, হাথুরুসিংহের সঙ্গে চুক্তির ব্যাপারে আলোচনা করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করেন। হাথুরুর সঙ্গে তাদের সম্পর্ক শেষ হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। বাংলাদেশের সঙ্গে তার চুক্তি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দাইয়াশ্রী জয়শেখর বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘সামনের বিশ্বকাপের জন্য আমাদের দলকে প্রস্তুত করতে অবশ্যই আমি হাথুরুসিংহেকে স্বাগত জানাবো। কিন্তু তার সঙ্গে আমাদের কী আলোচনা চলছে, সে বিষয়ে কিছু বলতে চাই না।’

আগে গত বছর অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কোচ হাথুরুসিংহে। সে সময় বিসিবির অনুরোধে থেকে যান।

তার অধীনে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফীরা। হাথুরু প্রায়ই বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকে দিয়ে তিনি ক্রিকেটবিশ্বকে আরেকবার চমকে দিতে চান। যাওয়ার আগে এই বাংলাদেশকে ১৯৯৬ সালের ‘শ্রীলঙ্কা’ বানিয়ে যেতে চান।

মার্চে শ্রীলঙ্কা সফরে যেয়ে হাথুরু আবার নিজ দেশে ফেরার কথা বলেন। ওই সময় ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘যদি শ্রীলঙ্কা আমাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আমি ফিরবো।’

Reneta

হাথুরুসিংহে শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট এবং ৩৫টি ওডিআইতে মাঠে নামেন। খেলা ছাড়ার পর কোচিং পেশায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান। বেশ কিছুদিন নিজ দেশের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে সেই দায়িত্ব ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে কাজ শুরু করেন। ২০১৪ সালে উচ্চ বেতনে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিবিশ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT