চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা স্থগিত করলো নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত

নর্থ কোরিয়ার সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। এমনকি একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ কিমের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ২১ এপ্রিল থেকে নর্থ কোরিয়া পারমাণবিক পরীক্ষা এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ বন্ধ করে দেবে।

কিম জং উন বলেন, এখন আর পরীক্ষা চালানো অপ্রয়োজনীয়। কেননা পিয়ংইয়াংয়ের পারমাণবিক দক্ষতা ইতোমধ্যেই যাচাই করা হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে নর্থ। এর মাঝেই বিনা মেঘে বজ্রপাতের মতো এলো ঘোষণাটি।

আগামী সপ্তাহে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের সঙ্গে এক দশকেরও বেশি সময় পর আন্তঃকোরীয় বৈঠকে বসার কথা রয়েছে কিম জং উনের। এরপর জুনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

সাউথ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র – দু’দেশই নর্থকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার জন্য দীর্ঘ সময় ধরে চাপ দিয়ে আসছিল। তাই পিয়ংইয়াংয়ের এই সিদ্ধান্তে ইতিবাচক সাড়া দিয়েছে তারা।

Reneta

এ ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প টুইটবার্তায় বলেন, ‘নর্থ কোরিয়া এবং পুরো বিশ্বের জন্যই এটি খুব ভালো একটি খবর – অনেক বড় অগ্রগতি এটা।’

North Korea has agreed to suspend all Nuclear Tests and close up a major test site. This is very good news for North Korea and the World – big progress! Look forward to our Summit.

— Donald J. Trump (@realDonaldTrump) April 20, 2018

গত বৃহস্পতিবারই অবশ্য ট্রাম্প বলেছিলেন, নর্থ কোরিয়া যদি পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা থেকে বেরিয়ে আসতে পারে, তবে সেটা দেশটির জন্য এগিয়ে যাওয়ার উজ্জ্বল পথ খুলে দেবে।

অন্যদিকে সাউথ কোরীয় নেতা মুন জায় ইন অস্ত্র পরীক্ষা বন্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন, পদক্ষেপটি একটি অর্থপূর্ণ অগ্রগতি।

মুনের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আসন্ন সাউথ-নর্থ ও নর্থ-মার্কিন সম্মেলনের সাফল্যের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতেও এটি ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়ালিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT