চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেট বোলার থেকে বিপিএল কাঁপানো কে এই নবীন?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৪৬ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
সকলের মধ্যমণি আলিস

সকলের মধ্যমণি আলিস

ঢাকা ডায়নামাইটস তাকে ডেকেছিল নেট বোলার হিসেবে। বোলিং দেখে ভালো লেগে গেল কোচ খালেদ মাহমুদ সুজনের। দলের অন্যদের মাঝেও আগ্রহ তৈরি হল, ম্যাচে নামিয়ে দিলে মন্দ হয় না! ২২ বছর বয়সী সেই তরুণই করে বসলেন হ্যাটট্রিক। রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকার জয়ের নায়ক হয়ে আলিস আল ইসলাম এলেন সংবাদ সম্মেলনে।

উপস্থিত সংবাদকর্মীদের কাছেও অচেনা মুখ। পুরো নামটাও জানা নেই কারও। ক্রিকইনফোতে পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি না হওয়ায় ক্রিকেট ব্যাকগ্রাউন্ডও জানা যাচ্ছিল না। পুরো নাম, বিপিএলে কীভাবে আসা, ক্রিকেট কীভাবে শুরু- এসব প্রশ্নের উত্তরও তাই দিতেই হল বিস্ময় জাগানো অফস্পিনারকে।

আরও পড়ুন-
জিরো থেকে হিরো ‘হ্যাটট্রিকম্যান’ এলিস ইসলাম
রোমাঞ্চের পারদচড়া ম্যাচে মাশরাফীদের হারালেন সাকিবরা

‘আমার নাম আলিস আল ইসলাম। আমি ঢাকা ডায়নামাইটসের নেট বোলার ছিলাম। আগে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলেছি। নেট বোলিং করার সময় সুজন (ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন) স্যার আমাকে দেখেন। দেখে ওনার বিশ্বাস হয় যে আমি ভালো করতে পারব, তারপর আমাকে টিমে নেয়। তারপর টিম ম্যানেজমেন্ট, খেলোয়াড়রা আমাকে সাপোর্ট করে। তারপর সেরা একাদশে ঢুকি।’

বিপিএলে প্রথমবার খেলতে নেমেই হ্যাটট্রিক করেছেন তরুণ এক ক্রিকেটার, সে খবর রটে যেতে সময় লাগেনি। যারা স্টেডিয়াম এলাকায় এসে টিকিট না পেয়ে মাঠে ঢুকতে পারেননি, তাদের অনেকেই ঢাকা-রংপুর রাইডার্সের ম্যাচ দেখেছেন মুদি দোকানের সামনে দাঁড়িয়ে টিভির পর্দায়। কেউ ম্যাচের ধারাভাষ্য শুনেছেন রেডিওতে কান পেতে। নবীন বোলারটির কীর্তির খবর তখন থেকেই রটছে সকলের মুখে মুখে।

সাভারের বলিয়াপুর থেকে উঠে আসা আলিস এই প্রথমবার খেললেন কোনো স্টেডিয়ামে। সেটিও ২৫ হাজার দর্শকের সামনে। বোলিংয়ে আসার আগেই দুটি সহজ ক্যাচ হাতছাড়া হয়েছে নার্ভাসনেসের কারণেই। তবে চাপ সামলে এই নবীনের হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার বিস্ময়করই।

Reneta

‘আসলে এটা আমার বিপিএলে প্রথম ম্যাচ। খোলাসা করে বলতে গেলে স্টেডিয়ামেই এটা আমার প্রথম ম্যাচ। আমি আসলে অনেক নার্ভাস ছিলাম। তবে ক্যাচ দুটি ড্রপ করার পর সতীর্থরা অনেক সাপোর্ট করেছে, কোচ সাপোর্ট করেছেন। সবাই আসলে অনেক সাহস দিয়েছেন। তাতে মনে হয়েছে ভালো জায়গায় বলটা করতে পারি যদি, তাহলে ভালো কিছু হতে পারে। আমি শুধু ভালো জায়াগায় বল করতে চেয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলিস আল ইসলামঢাকা ডায়নামাইটসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ গোল, ২ হ্যাটট্রিক, সুয়ারেজ ঝলকে বড় জয় মিয়ামির

মে ২৫, ২০২৬

পাকিস্তানে সামরিক ট্রেনে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আরাফার দিনে কাবা শরীফের সরাসরি ওপরে সূর্য থাকবে

মে ২৫, ২০২৬

ঈদের দিনে বৃষ্টির আশঙ্কা, ৫ বিভাগে হতে পারে ভারি বর্ষণ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT