চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেগেটিভ’ হয়েই কুইন্সটাউন যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের ১৪দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষের পথে। বুধবার স্থানীয় সময় দুপুর ৩টার পর ধরাবাঁধা নিয়ম থেকে বের হবে টিম টাইগার্স। রাত ৮টায় ক্রাইস্টচার্চ ছেড়ে তামিম-মুশফিকরা যাত্রা করবেন কুইন্সটাউনের দিকে।

অনুশীলন ক্যাম্পের জন্য নতুন ভেন্যুতে বাংলাদেশ দল যাচ্ছে স্বস্তি নিয়েই। চতুর্থ ও শেষ করোনা পরীক্ষায়ও নেগেটিভ হয়েছে পুরো দল। নিউজিল্যান্ড সফরে টাইগারদের টিম লিডার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন এসব তথ্য।

‘সবাই নেগেটিভ হওয়ায় আমরা স্বস্তি নিয়েই কুইন্সটাউন যাচ্ছি। আজই কোয়ারেন্টাইনের শেষদিন। প্রথম দুইদিন ধরাবাঁধা নিয়ম কঠিন লাগলেও ধীরে ধীরে সবাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। দারুণভাবে এই পর্বটা শেষ করেছে দল। সবাই ভালো অবস্থায় রয়েছে। অনুশীলনের সময়টাও ভালোভাবেই কাজে লাগিয়েছে।’

Banglabid

ক্রাইস্টচার্চ গিয়ে প্রথম সাতদিন হোটেলবন্দি ছিল বাংলাদেশ দল। পরের সাতদিন স্কোয়াডে থাকা ২০ ক্রিকেটার তিনটি ভাগে ভাগ হয়েছে দুই ঘণ্টা করে অনুশীলন করেছে।

বুধবার কুইন্সটাউন পৌঁছে বৃহস্পতিবার থেকে পুরোদমে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। টাইগারদের প্রথম ওয়ানডে অকল্যান্ডে, আগামী ২০ মার্চ। সফরে কিউইদের বিপক্ষে তিন ওয়ানডের পর তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একদিন বার্সাকে কোচিং করানোর স্বপ্ন অঁরির

পরবর্তী

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘গন্তব্য’

পরবর্তী

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘গন্তব্য’

আরও ১৩ মৃত্যু, শনাক্তের হার ৫ শতাংশের উপরে

সর্বশেষ

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
জাপানের তোমোকো আকানে ২০২৪ সাল থেকে আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তিন বছর মেয়াদের কার্যক্রম শুরু করেছিলেন, ছবি: সংগৃহীত।

আইসিসির প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ আইনজীবীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT