চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী জয়ের স্বপ্ন দেখছেন

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:৪৭ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৬
জনপদ, নারায়ণগঞ্জ
A A

‘স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই, স্বামীর দেখানো পথে ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চাই।’ চ্যানেল আই অনলাইনকে কথাগুলো বলেন নারায়ণগঞ্জের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিনা ইসলাম বিউটি।

আলোচিত ৭ খুনের ঘটনায় নিহতদের একজন প্যানেল মেয়র নজরুলের স্ত্রী তিনি। এই ওয়ার্ডেরই কাউন্সিল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সেলিনা ইসলাম।

ভোট ‘মোটামুটি সুষ্ঠুভাবে’ হলেও কিছু প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। তার মূল অভিযোগ তারই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি লাটিম মার্কার কাউন্সিলর প্রার্থী মোঃ ইকবালের বিরুদ্ধে। ইকবাল প্রভাব বিস্তারের অপচেষ্টা করেছেন বলে অভিযোগ তার।

সরেজমিনেও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইকবালকে ভোট কেন্দ্রের বাইরে সমর্থকদের নিয়ে খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়। তবে সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। ভোটাররা শান্তিপূর্ণ ভাবেই ভোট দিয়েছেন।

ওই এলাকায় নির্বাচনের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার আ খ ম আল কাওসার বলেন, এই এলাকা আগে থেকেই ঝুঁকিপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে। তারা সতর্ক আছে। যেকোন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেবে।

মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে বেলা ১১ টার দিকে ভোট দেন সেলিনা ইসলাম।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক ভাইরা যে ফুটেজ খুঁজছিলেন তার ব্যবস্থা করলাম: শামীম ওসমান

পরবর্তী

সৈয়দ শামসুল হক এবং রাবেয়া খাতুনকে নিয়ে বইনিউজের বিশেষ আয়োজন

পরবর্তী

সৈয়দ শামসুল হক এবং রাবেয়া খাতুনকে নিয়ে বইনিউজের বিশেষ আয়োজন

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন, এবার ফলাফলের অপেক্ষা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT