চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ শামসুল হক এবং রাবেয়া খাতুনকে নিয়ে বইনিউজের বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৬
শিল্প সাহিত্য
A A

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং কথাসাহিত্যিক রাবেয়া খাতুন জয়ন্তী পালন করবে বই বিষয়ক নিউজ পোর্টাল বইনিউজ২৪ডটকম। আগামী ২৭ ডিসেম্বর সাহিত্য জগতের দুই তারকার জন্মবার্ষিকীকে পালিত হবে এই বিশেষ দিনটি।

বিশেষ দিনটি উপলক্ষে এরই মধ্যে সৈয়দ শামসুল হক ও রাবেয়া খাতুনকে নিয়ে লেখা আহ্বান করেছে বইনিউজ।

বইনিউজের সম্পাদক রবীন আহসান বলেন, সৈয়দ শামসুল হক এবং রাবেয়া খাতুন একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন। তারা দুজনেই আমাদের সাহিত্যজগতের উজ্জ্বল নক্ষত্র। তাদের অজানা কথাই আমরা তুলে ধরতে চাই আমাদের এই বিশেষ আয়োজনে। আর কিছু লেখা আমরা রিপ্রিন্টও করবো।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ শামসুল হক এবং রাবেয়া খাতুন। বিশেষ এই দিনটিকে ঘিরেই তাই বইনিউজের এই বিশেষ আয়োজন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সৈয়দ শামসুল হক।

আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত লেখা পাঠানো যাবে বইনিউজের ঠিকানায়। তাদের কৃতিত্ব নিয়ে প্রবন্ধ, নিবন্ধ, আলোচনা, স্মৃতিকথা, বই আলোচনা, নিবেদিত কবিতা ও অন্যান্য বিষয় নিয়ে লেখা পাঠানো যাবে এই আয়োজনে।

সৈয়দ শামসুল হক ও রাবেয়া খাতুনকে নিয়ে লেখা পাঠাতে পারেন নিচের ঠিকানায়
e-mail: [email protected]।

Reneta

বিস্তারিত জানতে চোখ রাখতে পারেন www.boinews24.com এই ঠিকানায়। নির্বাচিত লেখা প্রকাশিত হবে www.channelionline.com এ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইনিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী জয়ের স্বপ্ন দেখছেন

পরবর্তী

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন, এবার ফলাফলের অপেক্ষা

পরবর্তী

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন, এবার ফলাফলের অপেক্ষা

নারায়ণগঞ্জের ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানালেন সিইসি

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT