চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক ভাইরা যে ফুটেজ খুঁজছিলেন তার ব্যবস্থা করলাম: শামীম ওসমান

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:২৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

নারায়ণগঞ্জের নির্বাচনে সব চোখ যার দিকে ছিল তিনি প্রকাশ্যেই ভোট দিয়েছেন। তার দল আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে ব্যালট পেপারটি উঁচিয়ে ধরে সাংবাদিকদের দেখিয়েছেন শামীম ওসমান এমপি।

নগরীর বার একাডেমি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন আওয়ামী লীগের এ আলোচিত-সমালোচিত সংসদ সদস্য।

ব্যালট পেপারে গোপনে ভোট দেয়ার বিধান থাকলেও সেটা প্রকাশ্য করার বিষয়ে শামীম ওসমান বলেন: ‘আমি রক্তাক্ত হয়ে সাংবাদিক ভাইদের খুশি করলাম। কাল থেকে সাংবাদিক ভাইয়েরা নারায়ণগঞ্জে একটা ফুটেজ খুঁজছেন, আমি তার ব্যবস্থা করলাম।’

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়ার সময় এসেছে। আমরা সব বিভেদ ভুলে এক হয়েছি নৌকার সঙ্গে। আমি পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। খালেদা জিয়া (নারায়ণগঞ্জে) আসলে আমি কারও কথা শুনতাম না, পদত্যাগ করে আইভির পক্ষে মাঠে নেমে যেতাম।’

গত মেয়র নির্বাচনে আইভীর প্রতিদ্বন্দ্বি ছিলেন শামীম ওসমান। কিন্তু, নির্বাচনে হেরে যান তিনি। এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকের নির্বাচনে শুরুতে তিনি আইভীর পক্ষে ছিলেন না। পরে প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে গিয়ে আইভীর উপস্থিতিতে তিনি দলীয় প্রতীকের প্রার্থীর পক্ষে থাকার ঘোষণা দেন।

শেষ পর্যন্ত তিনি প্রকাশ্যে ভোট দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন, আইভীর পক্ষেই ছিলেন শামীম ওসমান। নির্বাচনে নৌকার প্রার্থীই জয়ী হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রতিশ্রুতি অনুযায়ী জয়ের পর ডা. আইভী তাকে আইসক্রিম খাওয়াবেন বলেও শামীম ওসমান মনে করিয়ে দেন।

তবে, ভাট দেয়ার পর প্রচ্ছন্নভাবে তিনি আইভীর সমালোচনা করে বলেন: অামি আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই, তারা প্রমাণ করেছে প্রার্থীর সঙ্গে যোগাযোগ ছাড়াই শেখ হাসিনার স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে, কোন উস্কানিতে পা না দিয়ে তারা নৌকার পক্ষে ভোট দিয়েছেন।

সেসময় একটি গণমাধ্যমের সমালোচনা করে শামীম ওসমান বলেন, গতরাতে অামি ঢাকা থেকে আসা সাংবাদিকদের আমার যতোটুকু সামর্থ্য সে অনুযায়ী আপ্যায়ন করেছি। সাংবাদিকদের থাকার জায়গা হচ্ছিলো না বলে নারায়ণগঞ্জ ক্লাবে আমার রুমটি ছেড়ে দিয়েছি। কিন্তু, একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, আমি নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছি।

তিনি বলেন, গণমাধ্যমের কেউ কেউ বিষয়টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছেন।

ছবি: মাহবুব মোর্শেদ ও তানভীর আশিক।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে সাইফিনার ছেলে তৈমুর আলী খান পতৌদি

পরবর্তী

নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী জয়ের স্বপ্ন দেখছেন

পরবর্তী

নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী জয়ের স্বপ্ন দেখছেন

সৈয়দ শামসুল হক এবং রাবেয়া খাতুনকে নিয়ে বইনিউজের বিশেষ আয়োজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT