চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না: আশরাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৫
রাজনীতি
A A

স্থানীয় সরকার মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে। এ জন্য নতুন করে সংবিধান সংশোধনেরও সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, বিএনপি গত নির্বাচনের মতো আগামী নির্বাচনও যদি বয়কট করে তাহলে বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকবে না।

নিজ জেলা কিশোরগঞ্জ সফরের দ্বিতীয় দিন সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, আগামীতে আবারও নির্বাচন হবে। আমরা আশাকরি সেই নির্বাচনে সকলেই অংশগ্রহণ করবে। কারণ দেখা গেছে নির্বাচন বর্জন করলে কিছুই হয়না। যারা নির্বাচনে অংশ গ্রহণ করেন না তারাই কিন্তু ক্ষতিগ্রস্থ হন। একমাত্র মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেছে।

Banglabid

আগামীতেও নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে অাশরাফ বলেন, ওই নির্বাচনও বর্তমান সংবিধানের অধীনেই হবে। বর্তমানে নতুন করে সংবিধান সংশোধনের কোনো সম্ভবনা নেই। সুতরাং এখন থেকেই উপলব্ধি করতে হবে। আগামী নির্বাচনে তাদরে অংশগ্রহণ করতে হবে। আবারও যদি তারা এবারের মত বয়কট করেন তাহলে বাংলার মাটিতে তাদের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এক বা দুই মেয়াদের সরকারের পক্ষে উন্নয়ন করা অনেক কঠিন। তবে আওয়ামী লীগ সরকার দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার সঙ্গে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

নির্বাচনে অংশগ্রহণ করাই গণতন্ত্রের প্রথম পদক্ষেপ উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে।

Reneta

গত নির্বাচনে অংশ নিতে বেগম খালেদা জিয়াকে কোনো বাধা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, কেনো তিনি নির্বাচন করলেন না?

তার মতে, কোনো ক্ষেত্রেই নির্বাচন বয়কট করা সঠিক সিদ্ধান্ত নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনবিএনপিসৈয়দ আশরাফুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মধ্যম আয়ের দেশ হতে রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ এমপিদের

পরবর্তী

শ্রমিকদের বেতন-বোনাস দিতে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

পরবর্তী

শ্রমিকদের বেতন-বোনাস দিতে বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

কাউকে জোর করে গম না দিতে হাইকোর্টের আদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT